রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম :
স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন, ৩ নার্সকে বদলি স্বাধীন দেশে কোনো ‘আয়নাঘর’ থাকবে না : রাষ্ট্রপতি বিইউপি’র পশ্চিম ক্যাম্পাসে নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন সোমবার মন্ত্রিসভায় উঠছে পে স্কেল, বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সাত নির্দেশনা সেপ্টেম্বর থেকে ২ লাখ শ্রমিক নেওয়া শুরু করবে মালয়েশিয়া নাফ নদীতে বিজিবির বিশেষ অভিযান: ইয়াবাসহ ৩ মাদক পাচারকারী আটক রাজধানী ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা ডিএমপিতে রদবদল, নতুন দায়িত্বে ৮ ডিসি-এডিসি

২৪ ঘণ্টায় কাবুল থেকে ১৬ হাজার মানুষকে সরানো হয়েছে: যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২৩ আগস্ট, ২০২১
  • ৭৭ বার

অস্থিতিশীল আফগানিস্তান থেকে গত ২৪ ঘণ্টায় ১৬ হাজারের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার পেন্টাগনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দেশটির সেনাবাহিনীর মেজর জেনারেল উইলিয়াম হাঙ্ক এই তথ্য জানিয়েছেন।

কাবুল বিমানবন্দরের বর্তমান পরিস্থিতি সম্পর্কে হালনাগাদ তথ্য দিতে গিয়ে উইলিয়াম হাঙ্ক বলেন, গত ২৪ ঘণ্টায় সামরিক এবং বাণিজ্যিক ফ্লাইটে করে আফগানিস্তান থেকে ১৬ হাজারের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। শুধুমাত্র মার্কিন সামরিক বাহিনীই একাই প্রায় ১১ হাজার মানুষকে উড়িয়ে নিয়েছে বলে জানিয়েছেন তিনি।

অন্যদিকে, হোয়াইট হাউসের একজন কর্মকর্তা বলেছেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী গত ২৪ ঘণ্টায় কাবুল থেকে ১০ হাজার ৪০০ জনকে সরিয়ে নিয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্র-নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোটের ৫৯টি বিমানে করে আরও ৫ হাজার ৯০০ জনকে আফগানিস্তান থেকে বিশ্বের অন্যান্য দেশে নেওয়া হয়েছে।

সূত্র: আরটিই নিউজ

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories