রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম :
স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন, ৩ নার্সকে বদলি স্বাধীন দেশে কোনো ‘আয়নাঘর’ থাকবে না : রাষ্ট্রপতি বিইউপি’র পশ্চিম ক্যাম্পাসে নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন সোমবার মন্ত্রিসভায় উঠছে পে স্কেল, বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সাত নির্দেশনা সেপ্টেম্বর থেকে ২ লাখ শ্রমিক নেওয়া শুরু করবে মালয়েশিয়া নাফ নদীতে বিজিবির বিশেষ অভিযান: ইয়াবাসহ ৩ মাদক পাচারকারী আটক রাজধানী ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা ডিএমপিতে রদবদল, নতুন দায়িত্বে ৮ ডিসি-এডিসি

বাংলাদেশিদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করলো ওমান

আন্তর্জাতিক অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২৩ আগস্ট, ২০২১
  • ৭৯ বার

বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ ১৮টি দেশের টিকাগ্রহীতা যাত্রীদের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ওমান। সোমবার (২৩ আগস্ট) ওমানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএ) এ সিদ্ধান্ত জানিয়েছে। আগামী ১ সেপ্টেম্বর দুপুর ১২টা থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। 

১ সেপ্টেম্বর থেকে এই দেশগুলোর যাত্রীরা করোনার আগে যেভাবে ভ্রমণ করতেন, সেভাবেই ভ্রমণ করতে পারবেন। খবরে বলা হয়েছে, ওমান অনুমোদিত এমন দুই ডোজ টিকা নেয়া যাত্রীরাই কেবল দেশটিতে যেতে পারবেন। সেখানে যাওয়ার সম্ভাব্য তারিখের কমপক্ষে ১৪ দিন আগে টিকার দ্বিতীয় ডোজ নিতে হবে। কোন কোন টিকাকে অনুমোদন দেবে তার তালিকা দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় প্রকাশ করবে। করোনা পরীক্ষার সনদ এবং টিকাদানের সনদ উভয়টিতেই কিউআর কোড থাকতে হবে যা দিয়ে সনদটি পরীক্ষা করে দেখা যায়। সূত্র: গালফ নিউজ

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories