সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম :
সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি আহ্বান রাষ্ট্রপতির সেপ্টেম্বরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম স্থানীয় সরকার নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ স্পিকারের সঙ্গে আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপের সাক্ষাৎ ফেডারেশন কাপ তায়কোয়ানডোয় যৌথ চ্যাম্পিয়ন সেনাবাহিনী-বিজিবি গাইবান্ধা, রংপুর ও কুড়িগ্রামে সমন্বয় বাড়ানোর নির্দেশ এলজিআরডি প্রতিমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ তিস্তা ব্যারাজ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : হুমায়ুন চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ প্রতিরোধে চট্টগ্রাম-কক্সবাজার রুটে রেলওয়ের প্রচারণা

অস্ট্রেলিয়ায় লকডাউনবিরোধী বিক্ষোভ-ধরপাকড়

আন্তর্জাতিক অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২১ আগস্ট, ২০২১
  • ৬৭ বার

অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্ন শহরে আজ শনিবার বিক্ষোভ করছেন লকডাউনবিরোধীরা। এদিকে দেশটিতে গত এক দিনে করোনাভাইরাসের রেকর্ড সংখ্যক সংক্রমণ হয়েছে। খবর রয়টার্সের।নিউ সাউথ ওয়েলস ও ভিক্টোরিয়া অঙ্গরাজ্য মিলে গত এক দিনে ৮৮৬ জনের করোনা ধরা পড়েছে। মৃত্যু হয়েছে তিনজনের। দুটি অঙ্গরাজ্য মিলে গত বৃহস্পতিবার সর্বোচ্চ ৭৫৪ জনের করোনা শনাক্ত হয়। শনিবার সকালে সে রেকর্ড ভাঙার তথ্য পাওয়া গেল।

অন্যদিকে সিডনিতেও করোনার সংক্রমণ বাড়ছে। দ্রুত সংক্রমণ ছড়ানো ডেলটা-ভ্যারিয়্যান্ট মূলত সিডনি শহরেই শুরুতে দেখা দেয়।ডেলটা ভ্যারিয়্যান্টের প্রকোপ রুখতে নিউ সাউথ ওয়েলসসহ বিভিন্ন এলাকায় লকডাউন দিয়েছে অস্ট্রেলিয়া।আজ শনিবার সকালে মেলবোর্নে বিক্ষোভে নামেন লকডাউনবিরোধীরা। সিডনিতে দেড় হাজারের বেশি পুলিশ মোতায়েন করা হয়েছে। কিছু কিছু সড়ক অবরুদ্ধ করে যানবাহন চলাচলও বন্ধ করে দেওয়া হয়েছে। সিডনিতে বিক্ষোভকারীদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম নিউজ ডটকম ডটএইউ।অস্ট্রেলিয়ার স্বাস্থ্যমন্ত্রী ব্র্যাড হ্যাজার্ড বলেন, ‘নিউ সাউথ ওয়েলসে আমরা চরম নাজুক পরিস্থিতির মধ্যে আছি। এখন স্বার্থপরের মতো চিন্তা করার সময় নয়, আপনার পরিবার ও আশপাশের সব লোকজনের কথা ভেবে সিদ্ধান্ত নিতেই হবে।’শনিবার জানা যায়, নিউ সাউথ ওয়েলসে করোনায় আক্রান্ত হয়ে ৫১৬ জন হাসপাতালে ভর্তি রয়েছে। তাদের মধ্যে ৮৫ জন আইসিইউতে রয়েছেন। যাদের মধ্যে ৭৬ জনই করোনার টিকা দেননি।কর্তৃপক্ষ জানিয়েছে, অঙ্গরাজ্যটির অন্তত ৯৬ করোনা রোগী আক্রান্তের পরও লোকসমাগমে চলাফেরা করেছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories