মার্কিন নাগরিক ও আফগান মিত্রদের যুক্তরাষ্ট্রে সরিয়ে নেয়ার অভিযান বিপজ্জনক ও ঝুঁকিপূর্ণ। তাই এতে প্রাণহানি হতে পারে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আর চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, তালেবানরা বদলে গেছে। ইতিহাসের পুনরাবৃত্তি হবে না।বৃহস্পতিবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিয়িং জানান, এই পৃথিবীতে কোনো কিছুই অপরিবর্তিত থাকে না। আমাদের শুধু অতীতের দিকে তাকালেই হবে না বর্তমানকে দেখতে হবে। আমরা বিশ্বাস করি তালেবানরা অতীতের পুনরাবৃত্তি করবে না।
তালেবনরা তাদের বর্তমান ইতিবাচক অবস্থান ধরে রাখবে এবং তা বাস্তবায়ন করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
Leave a Reply