রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন, ৩ নার্সকে বদলি স্বাধীন দেশে কোনো ‘আয়নাঘর’ থাকবে না : রাষ্ট্রপতি বিইউপি’র পশ্চিম ক্যাম্পাসে নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন সোমবার মন্ত্রিসভায় উঠছে পে স্কেল, বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সাত নির্দেশনা সেপ্টেম্বর থেকে ২ লাখ শ্রমিক নেওয়া শুরু করবে মালয়েশিয়া নাফ নদীতে বিজিবির বিশেষ অভিযান: ইয়াবাসহ ৩ মাদক পাচারকারী আটক রাজধানী ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা ডিএমপিতে রদবদল, নতুন দায়িত্বে ৮ ডিসি-এডিসি

রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২১ আগস্ট, ২০২১
  • ৩২০ বার

রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে বাইডেন প্রশাসন। শুক্রবার রাশিয়ার তিনটি জাহাজ এবং কোম্পানির বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়। রাশিয়া থেকে ইউরোপে একটি বিতর্কিত গ্যাস পাইপলাইন নির্মাণকে কেন্দ্র করে এ নিষেধাজ্ঞা দিল ওয়াশিংটন। ডেমোক্রেটিক এবং রিপাবলিকান পার্টির আইনপ্রণেতার তোপের মুখে পড়ে নতুন এ নিষেধাজ্ঞা আরোপ করলো বাইডেন প্রশাসন। তাদের অভিযোগ নর্ড স্ট্রিম ২ নামে রাশিয়ার এই প্রজেক্ট রুখতে কার্যকর পদক্ষেপ নিচ্ছে না বর্তমান প্রশাসন।

যদিও বাইডেন প্রশাসনের এ ‘লোক দেখানো’ নিষেধাজ্ঞা সমালোচকদের তুষ্ট করতে পারবে না বলে মনে হচ্ছে। কারণ জার্মানির সেই কোম্পানি এ পাইপলাইন তৈরি করছে, সেই কোম্পানি এবং এটির সিইওকে নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়েছে।রাশিয়ার একটি জাহাজ ওস্তাপ শেরেমেতা, আরেকটি জাহাজ জেএসসি নবিলিটি এবং নির্মাণ সংস্থা কোনস্তানা ওওও-র বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ওস্তাপ শেরেমেতার কাজ হচ্ছে এই প্রজেক্টের জন্য পাইপ বসানো, যেটার কাজ প্রায় শেষ করে এনেছে জাহাজটি।কিন্তু এই প্রজেক্টের মালিকানা প্রতিষ্ঠান জার্মান কোম্পানি নর্ড স্ট্রিম এজিকে এই নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়েছে। এমনকি প্রতিষ্ঠান শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধেও কোনও নিষেধাজ্ঞা দেয়া হয়নি। বাইডেন প্রশাসন এই প্রজেক্টের বিরোধিতা করলেও জার্মানিকে চটাতে চায় না। আর তাই জার্মান কোম্পানির বিরুদ্ধে ‘কঠোর’ আচরণ দেখাতে থেকে বিরত থেকেছে যুক্তরাষ্ট্র।সেই কথাই প্রকাশ্যে বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি জে. ব্লিনকেন। তিনি বলেন, তাদের প্রশাসন নর্ড স্ট্রিম ২ পাইপলাইনের বিরোধিতা অব্যাহত রাখলেও, তারা জার্মানি এবং অন্যান্য মিত্র এবং অংশীদারদের সঙ্গে কাজ চালিয়ে যেতে চান, যাতে এই পাইপলাইনের কারণে ইউক্রেন এবং নেটো এবং ইউরোপীয় দেশগুলোর ক্ষতি যতটা সম্ভব কমানো যায়।
খবর লস অ্যাঞ্জেলস টাইমস

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories