রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম :
স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন, ৩ নার্সকে বদলি স্বাধীন দেশে কোনো ‘আয়নাঘর’ থাকবে না : রাষ্ট্রপতি বিইউপি’র পশ্চিম ক্যাম্পাসে নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন সোমবার মন্ত্রিসভায় উঠছে পে স্কেল, বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সাত নির্দেশনা সেপ্টেম্বর থেকে ২ লাখ শ্রমিক নেওয়া শুরু করবে মালয়েশিয়া নাফ নদীতে বিজিবির বিশেষ অভিযান: ইয়াবাসহ ৩ মাদক পাচারকারী আটক রাজধানী ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা ডিএমপিতে রদবদল, নতুন দায়িত্বে ৮ ডিসি-এডিসি

যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের দিকে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড়

আন্তর্জাতিক অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২১ আগস্ট, ২০২১
  • ৭২ বার

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিসহ পূর্ব উপকূলে ধেয়ে আসা শক্তিশালী ঝড় হেনরির কারণে শুক্রবার সতর্কতা জারি করা হয়েছে। গত কয়েক দশকের মধ্যে নিউ ইংল্যান্ড এলাকায় আঘাত হানতে যাওয়া এটি প্রথম ঘূর্ণিঝড়।আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আটলান্টিকে সৃষ্ট এই ঝড় রবিবার আঘাত হানতে পারে। ঝড়ের কারণে তীব্র বাতাস বয়ে যেতে পারে। আকস্মিক বন্যা ও জলোচ্ছ্বাস  দেখা দিতে পারে।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার থেকে বলা হয়েছে, শুক্রবার রাত কিংবা শনিবার হেনরি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।কানিকটিকাট, মেইন, ম্যাসাচুসেটস, নিউ হ্যাম্পশায়ারসহ পুরো নিউ ইংল্যান্ড এলাকার লোকজনকে সতর্ক থাকতে বলেছেন কর্মকর্তারা।ম্যাসাচুসেটস গভর্নর চার্লি বেকারের কার্যালয় থেকে বলা  হয়, সকল বাসিন্দাকে ঝড়ের জন্য প্রস্ততি নিতে বলা হয়েছে। তাদের স্থানীয় আবহাওয়া বার্তার দিকে নজর রাখতেও বলা হয়েছে।এই রাজ্যে পার্ক ও  বিচগুলো শনিবার থেকে সোমবার পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।এদিকে তীব্র ঝড়ো বাতাসের কারণে প্রায় তিন লাখ লোককে বিদ্যুৎবিহীন অবস্থায় থাকা লাগতে পারে বলে গভর্নরের কার্যালয়  থেকে বলা হয়েছে।পূর্বাভাসে আরও বলা হয়, ঘণ্টায় ৭০ মাইল বেগে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় নিউইয়র্ক ও পাশের নিউ ইংল্যান্ডের ওপর দিয়ে বয়ে যাবে এবং এ সময় কিছু এলাকায় ২৫ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে।হারিকেন সেন্টার আরও বলছে, যে গতিতে ঝড়টি ধেয়ে আসছে শেষ পর্যন্ত তা অব্যাহত থাকলে গত ৩০ বছরের মধ্যে এটি হবে নিউ ইংল্যান্ডে আঘাত হানা প্রথম হারিকেন। হারিকেন বব ১৯৯১ সালে সর্বশেষ নিউ ইংল্যান্ডে আঘাত হানে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories