শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশে ৬৩৫ কোটি ডলারের বেসরকারি বিনিয়োগ পরিকল্পনা করছে জাপান সৌদিতে নিহত শাহেদের মরদেহ গ্রহণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় নিহত বাংলাদেশির মরদেহ শিশুকে যৌন নিপীড়নের কথা স্বীকার করতেই মাদ্রাসা শিক্ষককে পেটালেন শিশুটির বাবা, ভিডিও ভাইরাল ইউরোপে ভয়াবহ গরমে ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যু সংঘাতের স্থায়ী সমাধান চান পুতিন তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৬ জন নিহত এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’-এর অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত পঞ্চগড় বোদা উপজেলায় এলজিইডি উপ-সহকারী প্রকৌশলী দেড় লাখ টাকাসহ আটক কালীগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ীকে ধরে থানায় নেয়ায় সময় অজ্ঞাত কাভার্ডভ্যান  চাপায় এসআইসহ নিহত-২, আহত- ২

এ মাসেই মেট্রোরেল চলাচল দেখতে পাবে নগরবাসী

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২১ আগস্ট, ২০২১
  • ৬৪ বার

এ মাসেই মেট্রোরেলের মূল লাইনের ভায়াডাক্টে পারফরমেন্স টেস্ট শুরু হবে। আর তখনই দেশের প্রথম মেট্রোরেলের চলাচলের দৃশ্য দেখতে পাবেন রাজধানীবাসী। এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক।

এমএএন ছিদ্দিক বলেন, ‘ভায়াডাক্টে মেট্রোরেল চলাচলের কোনো সুনির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করা হয়নি। তবে আমরা বলেছি, আগস্ট মাসের মধ্যেই ভায়াডাক্টের ওপরে পারফরমেন্স টেস্ট হবে। সেই টার্গেট নিয়েই আমরা কাজ করে যাচ্ছি।’তিনি বলেন, ‘মেট্রোরেল ভায়াডাক্টের ওপরে উঠতে হলে অনেক বিষয় রয়েছে। পাশাপাশি অনেক কাজও রয়েছে। আমরা এখন সেই কাজগুলো পরীক্ষা করছি। এ ট্রায়াল রান খুব সতর্কতার সঙ্গে পরিচালনা করা হবে। চেক করা শেষ হলেই কবে ভায়াডাক্টের ওপর ট্রেন চলবে তার সুনির্দিষ্ট তারিখ আমরা ঘোষণা করব।’প্রথম ভায়াডাক্টে ট্রেন খুব ধীরে চলবে জানিয়ে তিনি বলেন, ‘প্রথম ভায়াডাক্টে ট্রেন খুব ধীরে চলবে, তার পর আস্তে আস্তে গতি উঠবে। এতে প্রতিদিন মানুষ দেখতে পাবে। ট্রেন যাচ্ছে আসছে।’

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories