শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ আজ দেবীর বোধন, কাল থেকে শুরু শারদীয় দুর্গোৎসব উত্তরায় ২ ঘণ্টা পর সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষে নারী পুরুষ শিক্ষকের মারামারির ভিডিও ভাইরাল ৮ মাসে প্রশাসনে রদবদল: ২ হাজারের বেশি বদলি-পদায়ন, বাধ্যতামূলক অবসরে ৩২ জন কৃত্রিম বুদ্ধিমত্তা এআই দিয়ে মিথ্যা কন্টেন্ট যে বানায়, আর যারা শেয়ার করে সবাই অপরাধী: মেহজাবীন চৌধুরী ডেঙ্গু মোকাবিলায় দেশবাসীর জন্য প্রধানমন্ত্রীর জরুরি বার্তা আগামী ১২ দিন বন্ধ থাকবে পঞ্চগড়ের বাংলাবান্ধা-ফুলবাড়ী স্থলবন্দর বাংলাদেশে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর মুদ্রানীতি বজায় রাখা জরুরি: আইএমএফ শারদীয় দূর্গােউৎসবে মণ্ডপের নিরাপত্তা ইস্যুতে পুলিশের একগুচ্ছ পরামর্শ

নেত্রকোনার কেন্দুয়ায় মাথাবিহীন অর্ধগলিত লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি, নেত্রকোনা
  • আপলোডের সময় : শুক্রবার, ২০ আগস্ট, ২০২১
  • ১১০ বার

নেত্রকোনার কেন্দুয়ায় মাথাবিহীন অর্ধগলিত একটি লাশ উদ্ধার করেছে পুলিশ। জেলার কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের করমোহরি গ্রামের পিছনের নোফাই বিল থেকে কাপড়ে মোড়ানো লাশটি বৃহস্পতিবার সন্ধ্যায় উদ্ধার করেছে কেন্দুয়া থানার পুলিশ। 

লাশটি এমনভাবে গলে গেছে যে এটি নারী না পুরুষের তাও বুঝা যাচ্ছে না বলে জানিয়েছেন ওসি (তদন্ত) সাইফুল ইসলাম। তবে ময়নাতদন্ত ও ডিএনএ পরীক্ষা করলেই শনাক্ত করা যাবে বলেও জানান তিনি। এছাড়াও লাশটির মাথা না থাকায় সেটিকেও খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি।  কেন্দুয়া থানার পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল থেকে অজ্ঞাত নামা এ লাশটি উদ্ধার করে। এসময় লাশটি একটি কাপড়ে মোড়ানো অবস্থায় পাওয়া যায়। তবে লাশের মাথা নেই। গলা থেকে মাথাটা আলাদা অবস্থায় রয়েছে। 

এ ব্যাপারে কেন্দুয়া থানার ওসি তদন্ত সাইফুল ইসলাম আরও বলেন, আজ্ঞাত লাশটি দেখে মনে হচ্ছে প্রায় বিশ দিন আগের হবে হয়তো। এছাড়া লাশটি এতই গলিত যে আমরা সর্ম্পূণভাবে ধারণাই করতে পারছিনা পুরুষ না নারী। তবে প্রাথমিকভাবে কিছুটা ধারণা করা যাচ্ছে কোন নারীর লাশই হবে। কোথা থেকে এসেছে লাশটি সেটাও প্রাথমিক ভাবে বলা যাচ্ছে না। আমরা বিভিন্ন মাধ্যমে প্রচার করছি যাতে লাশটির নাম ঠিকানার সঠিক সন্ধান পাওয়া যায়। তাছাড়া প্রতিটি থানায় ইনফরমেশন দেয়া হচ্ছে। সংশ্লিষ্ট এলাকায় কোন নিখোঁজ ডায়েরি রয়েছে কিনা সেটিও খতিয়ে দেখা হবে। 
এছাড়া লাশটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories