সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম :
সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি আহ্বান রাষ্ট্রপতির সেপ্টেম্বরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম স্থানীয় সরকার নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ স্পিকারের সঙ্গে আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপের সাক্ষাৎ ফেডারেশন কাপ তায়কোয়ানডোয় যৌথ চ্যাম্পিয়ন সেনাবাহিনী-বিজিবি গাইবান্ধা, রংপুর ও কুড়িগ্রামে সমন্বয় বাড়ানোর নির্দেশ এলজিআরডি প্রতিমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ তিস্তা ব্যারাজ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : হুমায়ুন চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ প্রতিরোধে চট্টগ্রাম-কক্সবাজার রুটে রেলওয়ের প্রচারণা

পশ্চিমা বাহিনীর মিত্রদের খোঁজে ঘরে ঘরে অভিযান চালাচ্ছে তালেবান : জাতিসংঘ

আন্তর্জাতিক অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২০ আগস্ট, ২০২১
  • ৭৮ বার

ন্যাটো বাহিনী বা পূর্ববর্তী আফগান সরকারের পক্ষে কাজ করা লোকদের জন্য খুঁজছে তালেবান। এ জন্য তারা দেশটির ঘরে ঘরে তল্লাশি অভিযান চালাচ্ছে। জাতিসংঘের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

জাতিসংঘের প্রতিবেদন থেকে জানা গেছে, তালেবান যোদ্ধারা ঘরে ঘরে শত্রুর খোঁজে যাচ্ছে, তাদের পরিবারের সদস্যদের হুমকি দিচ্ছে। ওই প্রতিবেদনে আশঙ্কা করা হচ্ছে, পশ্চিমা বাহিনীর সঙ্গে কাজ করা আফগানদের আটক করে হত্যা করবে তালেবানরা। এমনকি তাদের পরিবারের সদস্যদের ওপরও নির্যাতন চালানো হবে বলে আশঙ্কা প্রকাশ করা হয় প্রতিবেদনটিতে। এতে আরও বলা হয়, তালেবানের ব্ল্যাকলিস্টে থাকা প্রত্যেকে ভীষণ বিপদে আছে।

মুখে সাধারণ ক্ষমার কথা বললেও পশ্চিমা দেশের সঙ্গে কাজ করা আফগানদের আত্মসমর্পণ করতে চিঠিও পাঠাচ্ছে তালেবান। আত্মসমর্পণ না করলে তাদের পরিবারের সদস্যদের শাস্তি দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে।  সূত্র: বিবিসি 

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories