শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ আজ দেবীর বোধন, কাল থেকে শুরু শারদীয় দুর্গোৎসব উত্তরায় ২ ঘণ্টা পর সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষে নারী পুরুষ শিক্ষকের মারামারির ভিডিও ভাইরাল ৮ মাসে প্রশাসনে রদবদল: ২ হাজারের বেশি বদলি-পদায়ন, বাধ্যতামূলক অবসরে ৩২ জন কৃত্রিম বুদ্ধিমত্তা এআই দিয়ে মিথ্যা কন্টেন্ট যে বানায়, আর যারা শেয়ার করে সবাই অপরাধী: মেহজাবীন চৌধুরী ডেঙ্গু মোকাবিলায় দেশবাসীর জন্য প্রধানমন্ত্রীর জরুরি বার্তা আগামী ১২ দিন বন্ধ থাকবে পঞ্চগড়ের বাংলাবান্ধা-ফুলবাড়ী স্থলবন্দর বাংলাদেশে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর মুদ্রানীতি বজায় রাখা জরুরি: আইএমএফ শারদীয় দূর্গােউৎসবে মণ্ডপের নিরাপত্তা ইস্যুতে পুলিশের একগুচ্ছ পরামর্শ

হোসেনপুরে আশুরার অনুষ্ঠান ও তাজিয়া মিছিল বন্ধ করলো পুলিশ

জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১
  • ১৩৮ বার

কিশোরগঞ্জের হোসেনপুর পৌর এলাকার পশ্চিম ধূলজুরী গ্রামের হোসাইনী মোকাম এলাকায় ১০ দিন ব্যাপী আশুরা উপলক্ষে জারী, মাতুম ও তাজিয়া মিছিলের প্রস্তুতি করে আসছিল ভূক্তরা।

এ উপলক্ষে মেলা ও বিভিন্ন দোকান পাট গড়ে ওঠে। প্রতিদিন বিকেল থেকে রাত অবধি উৎসুক জনতা অনুষ্ঠান দেখতে গণজমায়েতের সৃষ্টি করে।

বৃহস্পতিবার সকালে হোসেনপুর থানা পুলিশ করোনা ভাইরাসের সংক্রমন রোধ, গণসচেতনা সৃষ্টি ও সরকারী নিষেধাজ্ঞার কারণে  গণজমায়েত, দোকান পাট ও তাজিয়া মিছিল বন্ধের নিদের্শ দিয়েছেন।

আশুরা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক মো. আল আমিন ফকির জানান, পুলিশ প্রশাসন অনুষ্ঠান স্থলে এসে গণজমায়েত, দোকানপাট ও তাজিয়া মিছিল বন্ধ করে দিয়েছে। আমরা ভক্তবৃন্দ ঘরোয়া পরিবেশে সীমিত আকারে অনুষ্ঠান চালিয়ে যাব।
হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories