সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন, ৩ নার্সকে বদলি স্বাধীন দেশে কোনো ‘আয়নাঘর’ থাকবে না : রাষ্ট্রপতি বিইউপি’র পশ্চিম ক্যাম্পাসে নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন সোমবার মন্ত্রিসভায় উঠছে পে স্কেল, বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সাত নির্দেশনা সেপ্টেম্বর থেকে ২ লাখ শ্রমিক নেওয়া শুরু করবে মালয়েশিয়া নাফ নদীতে বিজিবির বিশেষ অভিযান: ইয়াবাসহ ৩ মাদক পাচারকারী আটক রাজধানী ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা ডিএমপিতে রদবদল, নতুন দায়িত্বে ৮ ডিসি-এডিসি

কাবুল বিমানবন্দরে পাঁচদিনে নিহত ১২ জন : তালেবান

আন্তর্জাতিক অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১
  • ৬৯ বার

আফগানিস্তানের কাবুল আন্তর্জাতিক বিমানবন্দর ও এর আশপাশে এ পর্যন্ত মোট ১২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন এক তালেবান কর্মকর্তা।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, গত রবিবার (১৯ আগস্ট) থেকে এ পর্যন্ত গুলিতে ও ভিড়ের চাপে পিষ্ট হয়ে এসব মৃত্যুর ঘটনা ঘটেছে।

বিমানবন্দরের প্রবেশপথে ভিড় করে থাকা জনতাকে তাদের কাছে ভ্রমণের জন্য প্রয়োজনীয় কাগজপত্র না থাকলে বাড়িতে চলে যাওয়ার আহ্বান জানান এ কর্মকর্তা। বিমানবন্দরে থাকা লোকজনের কাউকে ‘আঘাত করতে চায় না’ তালেবান।

ন্যাটো জানিয়েছে, গত চারদিনে দেশ ছাড়তে গিয়ে এ পর্যন্ত ১২ জন আফগান নিহত হয়েছেন।

এই মূহুর্তে আফগানিস্তান ছাড়ার একমাত্র পথ কাবুল বিমানবন্দরে ও এর আশপাশে দেশ ছাড়তে ইচ্ছুক হাজার হাজার লোক অবস্থান করছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এতে সেখানে বিশৃঙ্খলা ঘটছে বলে খবর পাওয়া যাচ্ছে। 

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories