সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন, ৩ নার্সকে বদলি স্বাধীন দেশে কোনো ‘আয়নাঘর’ থাকবে না : রাষ্ট্রপতি বিইউপি’র পশ্চিম ক্যাম্পাসে নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন সোমবার মন্ত্রিসভায় উঠছে পে স্কেল, বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সাত নির্দেশনা সেপ্টেম্বর থেকে ২ লাখ শ্রমিক নেওয়া শুরু করবে মালয়েশিয়া নাফ নদীতে বিজিবির বিশেষ অভিযান: ইয়াবাসহ ৩ মাদক পাচারকারী আটক রাজধানী ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা ডিএমপিতে রদবদল, নতুন দায়িত্বে ৮ ডিসি-এডিসি

ভারতের সাথে বাণিজ্য সম্পর্ক স্থগিত করলো তালেবান

আন্তর্জাতিক অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১
  • ৭১ বার

আফগানিস্তানের কাবুল নিয়ন্ত্রণ নেয়ার পর ভারতের সাথে আমদানি-রফতানি বন্ধ করে দিয়েছে তালেবান। ফেডারেশন অব ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশন (এফআইইও)-র বরাত দিয়ে বৃহস্পতিবার (১৯ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

এছাড়া পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে অবস্থিত দুটি বাণিজ্যিক টার্মিনালও বন্ধ করে দিয়েছে তালেবান। ভারতীয় রফতানিকারক সংস্থাগুলোর সংগঠনের দাবি, পাকিস্তানের দিকে পণ্য পরিবহনে বাধা দিচ্ছে তালেবান।

ফেডারেশন অব ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনের (এফআইইও) ডিরেক্টর জেনারেল ড. অজয় সহাই জানিয়েছেন, গত রবিবার কাবুলে প্রবেশ করে আফগানিস্তান দখলের পর ভারতের সাথে সমস্ত আমদানি-রফতানি বন্ধ করে দিয়েছে তালেবান। 

তিনি বলছেন, বর্তমানে পাকিস্তানের মধ্য দিয়ে সকল ট্রানজিট রুটে পণ্য পরিবহন বন্ধ করে দিয়েছে তালেবান। ফলে আমদানি বন্ধ হয়ে গেছে।

অজয় সহাই আরো বলছেন, আমরা আফগানিস্তানের পরিস্থিতির দিকে নজর রাখছি। সেখান থেকে পণ্য আমদানি হয় পাকিস্তানের মধ্য দিয়ে ট্রানজিট রুটে। তালেবান পাকিস্তানের দিকে পণ্য পরিবহন বন্ধ করে দিয়েছে। ফলে আমদানি কার্যত বন্ধ হয়ে গেছে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, বাণিজ্যসহ বিভিন্ন খাতে ভারতের সাথে আফগানিস্তানের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। আফগানিস্তানে ভারতের বিনিয়োগের পরিমাণও অনেক।

এফআইইওর ডিরেক্টর জেনারেল সহাই বলেছেন, ভারত আফগানিস্তানের অন্যতম বৃহৎ বাণিজ্যিক অংশীদার। চলতি বছর এখন পর্যন্ত আফগানিস্তানে ভারতের রফতানির পরিমাণ প্রায় ৮৩৫ মিলিয়ন মার্কিন ডলার। একই সময়ে দেশটি থেকে ভারতের আমদানির পরিমাণ প্রায় ৫১০ মিলিয়ন মার্কিন ডলার।

এছাড়া বাণিজ্যিক সম্পর্কের বাইরেও আফগানিস্তানে ভারতের বিপুল অংকের বিনিয়োগ রয়েছে। যার পরিমাণ প্রায় তিন বিলিয়ন মার্কিন ডলার। আফগানিস্তানে বর্তমানে ভারতের প্রায় ৪০০টি প্রকল্প চলছে।

সহাই জানিয়েছেন, আফগানিস্তানের সাথে ভারতের বাণিজ্যিক সম্পর্ক ভালো। ওষুধ, তৈরি পোশাক, চা, কফি, মশলা, ট্রান্সমিশন টাওয়ারের মতো পণ্য আফগানিস্তানে রফতানি করে থাকে ভারত।

এছাড়া দেশটি থেকে ভারতে আমদানি হয় মূলত শুকনো ফল। তবে আফগান ভূখণ্ডে চলমান সংকটের পরও দেশটির সাথে বাণিজ্যিক সম্পর্ক নিয়ে আশাবাদী নয়াদিল্লি। সূত্র : মিন্ট ও টাইমস অব ইন্ডিয়া।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories