আফগানিস্তান দখল করে নেয়ায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের পদত্যাগ দাবি করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, আফগানিস্তানে তিনি যা ঘটতে দিয়েছেন তাতে লজ্জায় তার পদত্যাগ করা উচিত।
ট্রাম্প দাবি করেন তিনি প্রেসিডেন্ট থাকলে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার আরও ভিন্নভাবে এবং আরও সফলতার সঙ্গে হতো।
তবে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের তরফ থেকে ডোনাল্ড ট্রাম্পের পাল্টা সমালোচনা করে বলা হয়েছে, আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করতে তালেবানের সঙ্গে চুক্তি স্বাক্ষর ট্রাম্পের আমলেই হয়েছে। তবে বিবিসির খবরে বলা হয়েছে, সেনা প্রত্যাহার ঠিক কিভাবে হবে তার ভার বাইডেন প্রশাসনের উপর ছিলো।
তালেবান যে গতিতে আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিয়েছে তাতে প্রেসিডেন্ট জো বাইডেন ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন। তার প্রশাসনের কর্মকর্তারা এখন স্বীকার করছেন যে তারা আফগান বাহিনীর সামর্থ্য আরও বেশি বলে অনুমান করেছিলেন।
এদিকে আফগানিস্তানের প্রেসিডেন্ট প্যালেসের নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান যোদ্ধারা। প্রেসিডেন্ট আশরাফ গনি দেশ ছেড়ে পালানোর পর, আফগানিস্তানের ক্ষমতা বুঝে নিচ্ছে তালেবানরা। এতদিন যারা আফগান সরকার ও পশ্চিমাদের সহায়তা করেছিলেন তাদের জন্য ঘোষণা করা হয়েছে সাধারণ ক্ষমা। পাশাপাশি, সব কর্মকর্তা ও কর্মচারীকে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়েছে। এছাড়াও কাবুলে অবস্থিত দূতাবাস থেকে মার্কিন পতাকা নামানো হয়েছে।
Leave a Reply