বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম :
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট কার্যালয়ে ঢুকে পরিচালককে পেটাল দুর্বৃত্তরা মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর কুমিল্লায় হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ফাটা বাঁশের চিপায় পড়েছেন গোলাম পরওয়ার : রাশেদ খান প্রকাশ্যে ভারতে বিরোধীতা করলেও তলে তলে আঁতাত করছে জামায়াত: আবু হানিফ বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী রাজধানী ঢাকার গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু

থমথমে কাবুল, বিভিন্ন জায়গায় লুটপাট-গুলি

আন্তর্জাতিক অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১
  • ৪৪২ বার

তালেবান নিয়ন্ত্রণের দুদিন পর, এখনো স্পষ্ট হয়নি আফগানিস্তানের সরকার কাঠামো। থমথমে কাবুলের অনেকস্থানে লুটপাট ও গোলাগুলিরও খবর দিয়েছে গণমাধ্যম। নিজ কর্মীদের লুটপাট ও সহিংসতা ঠেকাতে কাজ করার আহ্বান জানিয়েছে তালেবান।

বিভিন্ন চেকপোস্ট, গ্রিনজোনের নিরাপত্তায় তালেবান সদস্যরা। বেসামরিক নাগরিকদের হাতে থাকা অস্ত্র সংগ্রহ করা হচ্ছে।

নতুন সরকারের রুপরেখা নিয়ে কাতারের দোহাতে সাবেক প্রেসিডেন্ট গনি সরকারের প্রতিনিধি ও তালেবানের সঙ্গে বৈঠকে যোগ দিয়েছেন মার্কিন বিশেষ দূত জালমে খালিদজাই।

দেশটি ছাড়ছে ব্রিটিশ সেনাসহ পশ্চিমা দূতাবাস কর্মীরা। আজ ফের বিমানবন্দরের কার্যক্রম চালু হয়েছে।

দেশটিতে স্থিতিশীলতা ফেরাতে সব পক্ষকে সংযত আচরণের আহ্বান জানানো হয়, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে।

মার্কিন প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, আশরাফ গনি তালেবানের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার মিথ্যে আশ্বাস দিয়ে নিজেই পালিয়েছেন; তাই মার্কিন সেনাদের যুদ্ধ চালিয়ে যাওয়া অনর্থক।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories