শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম :
জাতিসংঘের ৮১তম অধিবেশনে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী ইয়েমেনে বিমান হামলায় ৩০ হুতি যোদ্ধা নিহত ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি, স্বাগত জানালেন মন্ত্রী-প্রতিমন্ত্রী ব্রাজিলে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ইভলিন লিমাকে গুলি করে হত্যা যুক্তরাষ্ট্রের জাতীয় ফুটবল দলে ডাক পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত কাভান মালিবাগের ফরচুন শপিং মলের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। ডাকসুর এক বছরে ছারপোকা দমনে খরচ ৩২ লাখ টাকা রোবট দিয়েই তৈরি হবে রোবট, চীনে নতুন উৎপাদন ব্যবস্থা ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী স্থানীয় নির্বাচন আগামী জুনের আগেই শেষ হবে : ইসি

ইয়েমেনে বিমান হামলায় ৩০ হুতি যোদ্ধা নিহত

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ বার

ইয়েমেনের তাইজের পশ্চিমাঞ্চলে গত ২৪ ঘণ্টায় সংঘর্ষ ও বিমান হামলায় ৩০ জন হুতি যোদ্ধা নিহত এবং ৬০ জনের বেশি আহত হয়েছে বলে দাবি করেছে ইয়েমেনি সেনাবাহিনী।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দেশটির সশস্ত্র বাহিনীর মিডিয়া সেন্টারের বরাত দিয়ে একটি সামরিক সূত্র জানায়, তাইজের পশ্চিমে আল-ওয়াজিয়াহ জেলায় সরকারি বাহিনী ও হুতি যোদ্ধাদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ সময় ইয়েমেনি যুদ্ধবিমান হুতিদের যানবাহন ও সংঘর্ষস্থলের বিভিন্ন সমাবেশস্থলে হামলা চালায়।
সামরিক সূত্রটি দাবি করেছে, আল-ওয়াজিয়াহ জেলার বিভিন্ন ফ্রন্টে ২৪ ঘণ্টার সংঘর্ষে ৩০ হুতি যোদ্ধা নিহত এবং ৬০ জনের বেশি আহত হয়েছে।
এর আগে ইয়েমেনি সেনাবাহিনী জানিয়েছিল, তাদের বিমানবাহিনী তাইজ ও লোহিত সাগরের উপকূলীয় শহর মোচায় হুতিদের সরবরাহ লাইন এবং মোতায়েনস্থল লক্ষ্য করে হামলা চালিয়েছে।
সরকারপন্থী বাহিনীগুলো আরও জানিয়েছে, এর আগে তারা তাইজে হুতিদের কয়েকটি হামলা প্রতিহত করেছে এবং সংগঠনটির অবস্থান ও অতিরিক্ত সেনা ও রসদ পাঠানোর পথেও হামলা চালিয়েছে।
সাম্প্রতিক দিনগুলোতে ইয়েমেনের বিভিন্ন প্রদেশে হুতিদের অবস্থান লক্ষ্য করে সরকারি বাহিনী বিমান ও স্থল হামলা জোরদার করেছে। এসব সংঘর্ষের অন্যতম প্রধান কেন্দ্র হয়ে উঠেছে তাইজ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories