মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি দেশের সাইবার অপরাধ দমনে পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ ইউনিট হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের ইউপি ভোটের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছু জানে না : মীর শাহে আলম বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের সঙ্গে পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকারের বৈঠক রুহুল কবির রিজভীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডেঙ্গুর মতো জাতীয় সংকট সম্মিলিত উদ্যোগে প্রতিরোধ করতে হবে: তথ্য সচিব বাংলাদেশ-চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডোরে সহযোগিতা নিয়ে ঢাকা-বেইজিং আলোচনা

যুক্তরাষ্ট্রে প্রথমবার মঞ্চে অভিনয়ে তমালিকা কর্মকার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ বার

মার্কিন যুক্তরাষ্ট্রের মঞ্চে প্রথমবার অভিনয় করছেন তমালিকা কর্মকার। ভার্জিনিয়ার একটি মঞ্চে মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ নিয়ে মঞ্চে উঠবেন এই অভিনেত্রী।
ঢাকায় নাটকটিতে অভিনয় করেছিলেন মামুনুর রশীদ ও মিতা চৌধুরী। যুক্তরাষ্ট্রে তমালিকার সঙ্গে অভিনয় করবেন সাইদ বাবু।
তমালিকা জানান, ‘এই প্রথম এখানে মঞ্চে অভিনয় করতে যাচ্ছি। অনেককে উপস্থাপনা ও অন্যান্য অনুষ্ঠান করতে বলেছিল, কিন্তু করা হয়নি। মঞ্চে অভিনয় দিয়ে ফিরছি—এটা ভেবে ভীষণ আনন্দিত। সপ্তাহে পাঁচ দিন মহড়া করছি। নিজের দল আরণ্যকের দু-একজনকে ভিডিও কলে রেখে মহড়া করছি। সব মিলিয়ে অন্য রকম একটা সময় কাটছে।’
ছয় বছর ধরে যুক্তরাষ্ট্রে আছেন মঞ্চ ও টেলিভিশন নাটকের একসময়ের ব্যস্ত অভিনয় শিল্পী তমালিকা কর্মকার। মাঝখানে আরণ্যকের ৫০ বছর পূর্তি উপলক্ষে ঢাকায় এসেছিলেন তিনি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories