বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম :
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট কার্যালয়ে ঢুকে পরিচালককে পেটাল দুর্বৃত্তরা মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর কুমিল্লায় হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ফাটা বাঁশের চিপায় পড়েছেন গোলাম পরওয়ার : রাশেদ খান প্রকাশ্যে ভারতে বিরোধীতা করলেও তলে তলে আঁতাত করছে জামায়াত: আবু হানিফ বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী রাজধানী ঢাকার গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু

কাবুলে আরও সেনা পাঠাচ্ছে যুক্তরাজ্য

আন্তর্জাতিক অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১
  • ৬১ বার

আফগান রাজধানীর নিয়ন্ত্রণ তালেবানের হাতে যাওয়ার পর কাবুলে নতুন করে ২০০ সেনা পাঠাচ্ছে যুক্তরাজ্য। এ নিয়ে দেশটিতে মোট ব্রিটিশ সেনার সংখ্যা হবে ৯শ। এসব সেনা কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে।ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডোমিনিক রাব জানিয়েছেন আগামী কয়েক দিনের মধ্যে আফগানিস্তানে অবস্থানরত ব্রিটিশ নাগরিক এবং ব্রিটিশ বাহিনীর সঙ্গে কাজ করেছেন এমন মোট ৩৫০ জনকে ফিরিয়ে নেওয়া হবে। এ ছাড়া আফগান শরণার্থী গ্রহণের বিষয়টিও বিবেচনায় রয়েছে বলে জানান তিনি।

ডোমিনিক রাব বলেন, আফগানিস্তানের এমন পরিস্থিতি তিনি চাননি কিন্তু নতুন বাস্তবতা মোকাবিলা করতে হবে।তিনি জানান, ব্রিটিশ বাহিনীর সঙ্গে কাজ করা ২৮৯ জন আফগান গত সপ্তাহে যুক্তরাজ্যে পৌঁছেছে।সোমবার সন্ধ্যায় ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ৩ হাজার তিনশরও বেশি আফগান অনুবাদক, কর্মী এবং তাদের পরিবারের সদস্যকে যুক্তরাজ্যে পুনর্বাসন করা হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories