রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিল ইরানের বাসিজ বাহিনী বগুড়ার নন্দীগ্রামে লাঠির আঘাতে তৃতীয় শ্রেণীর ছাত্রী নিহত কুয়েত-ঢাকার বিমানের ফ্লাইট চলাচল ফের শুরু ব্রাহ্মণবাড়িয়া ইস্যুতে হাসনাত আবদুল্লাহর দুঃখ প্রকাশ গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কপ-১৭ সম্মেলনের সাইডলাইনে পরিবেশমন্ত্রীর চার বৈঠক গুমের দিন শেষ হয়ে গেছে, বিগত ঘটনারও বিচার হবে : প্রতিমন্ত্রী ইশরাক গুম-খুন ও শহীদ পরিবারের সদস্যদের নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট গঠন, তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার : স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান

জয়ার ‘বিনিসুতোয়’ মুক্তি পাচ্ছে পশ্চিমবঙ্গে

অনলাইন বিনোদন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১
  • ৯১ বার

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয় আহসান। তিনি বাংলাদেশে যতটা চুটিয়ে কাজ করেন ততটাই ভালো কাজ করেন কলকাতার সিনেমাতেও।গুণী এই অভিনেত্রী বাংলাদেশ ও ভারতে সমানভাবে কাজ করে চলেছেন তিনি।

জানা গেছে, আগামী ২০ আগস্ট মুক্তি পাচ্ছে জয়া আহসান অভিনীত কলকাতার সিনেমা ‘বিনিসুতোয়’। দুই বাংলার জনপ্রিয় এই অভিনেত্রীর সিনেমাটি মুক্তি পাচ্ছে পশ্চিমবঙ্গে।এদিকে, রবিবার (১৫ আগস্ট) রাত ৯টায় উন্মুক্ত করা হয়েছে সিনেমাটির ট্রেলার। সিনেমাটিতে জয়ার বিপরীতে অভিনয় করেছেন কলকাতার প্রখ্যাত অভিনেতা ঋত্বিক চক্রবর্তী।এতে কাজলের ভূমিকায় অভিনয় করেছেন ঋত্বিক আর শ্রাবণীর ভূমিকায় জয়া। এটি নির্মাণ করেছেন অতনু ঘোষ। একই নির্মাতার ‘রবিবার’ সিনেমায় অভিনয় করে বেশ প্রশংসা কুড়িয়েছিলেন জয়া আহসান। পেয়েছেন একাধিক পুরস্কারও।জয়া আহসান প্রযোজনায় নাম লেখান ‘দেবী’ সিনেমার মাধ্যমে। প্রথম প্রযোজিত সিনেমায় বাজিমাত করেন তিনি। একের পর এক প্রথম সারির পরিচালকের সিনেমা তার ঝুলিতে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories