রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিল ইরানের বাসিজ বাহিনী বগুড়ার নন্দীগ্রামে লাঠির আঘাতে তৃতীয় শ্রেণীর ছাত্রী নিহত কুয়েত-ঢাকার বিমানের ফ্লাইট চলাচল ফের শুরু ব্রাহ্মণবাড়িয়া ইস্যুতে হাসনাত আবদুল্লাহর দুঃখ প্রকাশ গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কপ-১৭ সম্মেলনের সাইডলাইনে পরিবেশমন্ত্রীর চার বৈঠক গুমের দিন শেষ হয়ে গেছে, বিগত ঘটনারও বিচার হবে : প্রতিমন্ত্রী ইশরাক গুম-খুন ও শহীদ পরিবারের সদস্যদের নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট গঠন, তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার : স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান

কাবুল ছেড়ে আসা মার্কিন বিমানের চাকায় মানব দেহাবশেষ

আন্তর্জাতিক অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১
  • ৬৮ বার

সোমবার আফগানিস্তানের রাজধানী কাবুল এয়ারপোর্ট থেকে ছেড়ে আসা একটি মার্কিন বিমানের চাকায় মানুষের দেহাবশেষ পাওয়া গেছে। খবর দ্য ওয়াশিংটন পোস্টের।পত্রিকাটি জানিয়েছে, বিমানটি কোনোমতে চাকা গুটিয়ে নিতে না পেরে জরুরি অবস্থা ঘোষণা করে এবং তৃতীয় একটি দেশে অবতরণ করে। পরে পরিদর্শন করতে গিয়ে দেহাবশেষ খুঁজে পান ক্রুরা।

গতকাল সোমবারের একটি ভিডিও চিত্রে দেখা যায়, দেশ ছাড়তে মরিয়া আফগানরা রানওয়ে ধরে চলতে থাকা একটি বিমানের সঙ্গে সঙ্গে ছুটে চলছে এবং অনেকেই বিমানটির গা বেয়ে উঠবার চেষ্টা করছে। আরেকটি ভিডিওতে দেখা যায়, কাবুল ছেড়ে যাওয়া একটি বিমান থেকে দুজন মানুষ ছিটকে পড়ছে।একজন কর্মকর্তার বরাত দিয়ে পত্রিকাটি বলেছে, পতনের ঘটনাটি ‘নিশ্চিতভাবে ঘটেছে’। ওই কর্মকর্তা বলছেন, ছিটকে পড়া দুই ব্যক্তি বিমানটির চাকা বেয়ে উঠেছিল।এদিকে, সেনা প্রত্যাহারের পর তালেবানরা খুব সহজে আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়ায় দেশে প্রবল সমালোচনার মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত সঠিক ছিল বলে দাবি করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন।সেনা প্রত্যাহার ঘিরে বিশৃঙ্খলা সত্ত্বেও জো বাইডেন বলছেন, ‘আমেরিকান সেনারা এমন একটি যুদ্ধে অংশ নিয়ে মারা যেতে পারে না, নেয়া উচিৎও না। যেখানে আফগান সৈন্যরা নিজেরাই লড়াই করতে ইচ্ছুক না।’আফগান শরণার্থীদের জন্য ৫০ কোটি ডলার সহায়তা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত সঠিক ছিল বলে বাইডেনের দাবির কয়েক ঘণ্টার মধ্যেই এ তহবিল বরাদ্দ দেওয়া হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories