বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম :
নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে ঢাকা-টোকিও সম্পর্ক সুদৃঢ় করার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী স্থানীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে : মীর শাহে আলম ঢাকায় কার্যালয় খুলতে জেবিআইসিকে প্রধানমন্ত্রীর অনুরোধ দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত সৌদির তেল শোধনাগারে হামলা, বাড়ল তেলের দাম ইসরায়েলের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, নেতানিয়াহু ও বিরোধী জোটের আসন সমান দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম

ভারতে সর্বনিম্ন করোনা সংক্রমণ

আন্তর্জাতিক অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১
  • ৮৫ বার

ভারতে চলমান করোনা পরিস্থিতির অনেকটা উন্নিতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা এক লাফে ২৫ হাজারে নেমে এসেছে, যা ১৫৪ দিনের মধ্যে সর্বনিম্ন।এ ছাড়া গত একদিনে ভারতে ভাইরাসে নতুন করে সংক্রমিত রোগীর তুলনায় সুস্থ হয়েছেন বেশি মানুষ। ফলে মঙ্গলবারও দেশটিতে সক্রিয় রোগীর সংখ্যা কমেছে অনেকটা। তবে সর্বশেষ ২৪ ঘণ্টায় ভারতে করোনায় মৃত্যুর সংখ্যা কিছুটা বেড়েছে।

আজ মঙ্গলবার (১৭ আগস্ট) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ২৫ হাজার ১৬৬ জন মানুষ। অর্থাৎ আগের দিনের তুলনায় দেশটিতে নতুন সংক্রমিত রোগী সংখ্যা কমেছে সাড়ে সাত হাজারের বেশি। সর্বশেষ এই সংখ্যাসহ মহামারির শুরু থেকে দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ২২ লাখ ৫০ হাজার ৬৭৯ জনে।অন্যদিকে সোমবারের তুলনায় মঙ্গলবার ভারতে দৈনিক মৃত্যুর সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ৪৩৭ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় গত একদিনে মৃত্যু বেড়েছে ২০ জন। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ৪ লাখ ৩২ হাজার ৭৯ জন।এদিকে দৈনিক সুস্থতা ও সংক্রমণের ক্ষেত্রে মঙ্গলবারও ভারতে বজায় রয়েছে স্বাভাবিক চিত্র। অর্থাৎ সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশটিতে ভাইরাসে নতুন করে সংক্রমিত রোগীর তুলনায় সুস্থ হয়েছেন বেশি মানুষ। ফলে মঙ্গলবার ভারতে সক্রিয় রোগীর সংখ্যা আরও কমেছে।গত একদিনে ভারতে সুস্থ হয়েছেন বা হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন প্রায় ৩৭ হাজার মানুষ। অন্যদিকে দৈনিক আক্রান্তের সংখ্যা ২৫ হাজারের বেশি। ফলে দেশটিতে মোট সক্রিয় রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৩ লাখ ৬৯ হাজার ৮৪৬ জনে। গত ১৪৬ দিনের মধ্যে যা সর্বনিম্ন।ভারতের মোট শনাক্ত রোগীর ১ দশমিক ১৫ শতাংশ বর্তমানে সক্রিয় রোগী। ২০২০ সালের মার্চ মাসের পর থেকে এই হার সর্বনিম্ন। এদিকে মঙ্গলবার ভারতে সুস্থতার হার বেড়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে সুস্থতার হার ৯৭ দশমিক ৫১ শতাংশ। করোনা মহামারি শুরুর পর থেকে যা সর্বোচ্চ।অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় ভারতে দৈনিক সংক্রমণের হার কমে দাঁড়িয়েছে ১ দশমিক ৬১ শতাংশে। সোমবার এই হার ছিল ২ দশমিক ৭৯ শতাংশ। 

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories