মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
হযরত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন ১৬ ডিসেম্বর : বিমানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, বরং ‘মাফিয়া গ্যাং’: ডা. জাহেদ জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মকে বইমুখী হতে হবে: খাদ্যমন্ত্রী সারা বছরই ছড়াচ্ছে ডেঙ্গু, এক সপ্তাহে ২৪ প্রাণহানি কুড়িগ্রামের উলিপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত জনপ্রিয়তায় বড় ধস, চাপে ট্রাম্পের রিপাবলিকান পার্টি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বসুন্ধরা ফাউন্ডেশনের সুদমুক্ত ঋণ বিতরণ রূপগঞ্জে ঢাকা- সিলেট মহাসড়কে অভিযান চালিয়ে ৫৪ টি চোরাই মোবাইলসহ ২ জন গ্রেফতার

কুড়িগ্রামের উলিপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

কুড়িগ্রাম প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ বার

মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের উলিপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদের হলরুম সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মো: জাকির হোসেন উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা কর্মকর্তা(অ:দা:) উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো এর সঞ্চালনায়, উপ‌জেলা নির্বাহী অফিসার এ.টি.এম. আরি‌ফ এর সভাপতিত্বে, বক্তব্য রাখেন সহকারী কমিশনার( ভূমি) এস.এম.মেহেদী হাসান,উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)শওকত আলি সরকার,সাংবা‌দিক আসলাম উদ্দিন,‌খা‌লেক পার‌ভেজ লালু,মো: রাশেদুল হক মন্ডল উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার, মো: আবুল কালাম আজাদ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার,মোঃ আশরাফুল আলম উপ- সহকারী প্রকৌশলী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, প্রমুখ।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার এ.টি.এম. আরি‌ফ বলেন, “সাক্ষরতা শুধু অক্ষরজ্ঞান অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়,এটি মানুষের জীবনমান উন্নয়ন, সচেতনতা বৃদ্ধি এবং আত্মনির্ভরশীলতা অর্জনের অন্যতম প্রধান হাতিয়ার। একটি শিক্ষিত ও সচেতন জনগোষ্ঠীই পারে একটি সমৃদ্ধ সমাজ ও উন্নত রাষ্ট্র গড়ে তুলতে।”
তিনি বলেন, “সমাজের কোনো মানুষ যেন শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে আমাদের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে যারা নানা কারণে প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ থেকে পিছিয়ে পড়েছেন, তাদের সাক্ষরতার আওতায় নিয়ে আসতে সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক সচেতনতা ও সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।
বক্তারা বলেন, সাক্ষরতার হার বাড়ানোর পাশাপাশি শিক্ষার গুণগত মান নিশ্চিত করা জরুরি। একজন সাক্ষর জ্ঞন মানুষ শুধু নিজের জীবনকেই আলোকিত করেন না, পরিবার ও সমাজের উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
আলোচনা সভায় বক্তারা উলিপুর উপজেলায় ঝরে পড়া শিক্ষার্থী ও নিরক্ষর জনগোষ্ঠীকে শিক্ষার মূলধারায় ফিরিয়ে আনতে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories