বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :

ডিএমপির ৫ থানায় নতুন ওসি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১
  • ৯৪ বার

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সূত্রাপুর, শাহজাহানপুর, রামপুরা, ওয়ারী ও দক্ষিণখান থানায় অফিসার ইনচার্জ হিসেবে পুলিশ পরিদর্শক পদমর্যাদার ৫ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
 
অফিসার ইনচার্জ হিসেবে বদলিকৃত কর্মকর্তারা হলেন- মতিঝিল থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) মনির হোসেন মোল্লাকে অফিসার ইনচার্জ, শাহজাহানপুর থানা; প্রসিকিউশন বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মোঃ মইনুল ইসলামকে অফিসার ইনচার্জ, সূত্রাপুর থানা; শাহজাহানপুর থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রফিকুল ইসলাম, বিপিএমকে অফিসার ইনচার্জ, রামপুরা থানা; চকবাজার থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ কবির হোসেন হাওলাদারকে অফিসার ইনচার্জ, ওয়ারী থানা ও সূত্রাপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মামুনুর রহমানকে দক্ষিণখান থানার অফিসার ইনচার্জ হিসেবে বদলি করা হয়েছে।

সোমবার (১৬ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম বিপিএম (বার) স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়।
 
একই আদেশে শাহজাহানপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শহীদুল হককে ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ, ওয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুর রহমানকে প্রসিকিউশন বিভাগ, দক্ষিণখান থানার অফিসার ইনচার্জ শিকদার মোঃ শামীম হোসেনকে ডিবি-মতিঝিল বিভাগ ও সূত্রাপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল কুদ্দুছ ফকিরকে ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগে বদলি করা হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories