বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম :
নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে ঢাকা-টোকিও সম্পর্ক সুদৃঢ় করার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী স্থানীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে : মীর শাহে আলম ঢাকায় কার্যালয় খুলতে জেবিআইসিকে প্রধানমন্ত্রীর অনুরোধ দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত সৌদির তেল শোধনাগারে হামলা, বাড়ল তেলের দাম ইসরায়েলের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, নেতানিয়াহু ও বিরোধী জোটের আসন সমান দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম

আফগান সরকার পতনের নেপথ্যে জনগণের অনাস্থা ও দুর্নীতি

আন্তর্জাতিক অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১৬ আগস্ট, ২০২১
  • ৬৬ বার

আফগানিস্তান সরকারের পতনের সঙ্গে দেশটির সরকারের ওপর জনগণের আস্থার অভাব এবং দীর্ঘদিন ধরে চলে আসা দুর্নীতির যোগসূত্র দেখছেন আফগানিস্তানবিষয়ক জাতিসংঘের সাবেক বিশেষ দূত পিটার গ্যালব্রেইথ। পিটার গ্যালব্রেইথ বলেন, ‘আফগানিস্তানের সরকারি বাহিনীর তুলনায় তালেবান বাহিনী অনেক ছোট। সরকারি বাহিনীর মতো তাদের কাছে আধুনিক কোনো অস্ত্রশস্ত্রও নেই। এমনকি তাদের কোনো বিমানবাহিনীও নেই।

তিনি বলেন, ‘কিন্তু, সরকারে এত দুর্নীতি হয়েছে যে, পুলিশ সদস্য ও সৈনিকেরা মাসের পর মাস বেতন পাননি। তাদের ঠিকমতো গুলি ও খাবার সরবরাহ করা হয়নি। এর মধ্যেই যখন পতন শুরু হয়, ব্যাপারটা পরিষ্কার হয়ে যায় যে- তাদের কেউ তালেবানের বিরুদ্ধে লড়তে চান না। এবং আগেই পরাজয় নিশ্চিত হয়ে গেছে, এমন যুদ্ধে তারা মারা যেতে চান না।’পিটার গ্যালব্রেইথ বলেন, ‘আফগানিস্তানে ২০ বছর ধরে চলা সামরিক অভিযানের ব্যর্থতার জন্য কোন মার্কিন প্রেসিডেন্ট দায়ী, তা নিয়ে বিতর্কের কিছু নেই।’পিটার মনে করেন, যুক্তরাষ্ট্রের আফগানিস্তান সমস্যা শুরু হয়েছে মূলত যখন থেকে স্থানীয় নর্দান জোটের হয়ে তালেবানকে সরিয়ে দিতে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করা শুরু করে।আফগানিস্তানের রাজধানী কাবুলের দখল নিয়ে প্রেসিডেন্ট প্যালেসের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর এরই মধ্যে যুদ্ধ শেষের ঘোষণা দিয়েছে সশস্ত্র গোষ্ঠী তালেবান।
খবর বিবিসি

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories