রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিল ইরানের বাসিজ বাহিনী বগুড়ার নন্দীগ্রামে লাঠির আঘাতে তৃতীয় শ্রেণীর ছাত্রী নিহত কুয়েত-ঢাকার বিমানের ফ্লাইট চলাচল ফের শুরু ব্রাহ্মণবাড়িয়া ইস্যুতে হাসনাত আবদুল্লাহর দুঃখ প্রকাশ গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কপ-১৭ সম্মেলনের সাইডলাইনে পরিবেশমন্ত্রীর চার বৈঠক গুমের দিন শেষ হয়ে গেছে, বিগত ঘটনারও বিচার হবে : প্রতিমন্ত্রী ইশরাক গুম-খুন ও শহীদ পরিবারের সদস্যদের নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট গঠন, তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার : স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান

ভারতে করোনা সংক্রমণ ও মৃত্যু কিছুটা কমেছে

আন্তর্জাতিক অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১৬ আগস্ট, ২০২১
  • ৮৭ বার

করোনাভাইরাসে বিপর্যস্ত ভারতে দৈনিক সংক্রমণ ও মৃত্যু কিছুটা কমেছে।  গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ৪১৭ জন। এ সময়ের মধ্যে নতুন আক্রান্ত হয়েছেন ৩২ হাজার ৯৩৭ জন।  আগের ২৪ ঘণ্টার চেয়ে প্রাণহানি কমেছে ৭৬ জনের।আজ সোমবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর দিয়েছে দেশটির গণমাধ্যম এনডিটিভি।

এর আগে রবিবার দেশটিতে করোনা আক্রান্ত হয়েছিলেন ৩৬ হাজার ৮৩ জন, মৃত্যু হয়েছিল ৪৯৩ জনের।এ নিয়ে ভারতে মোট আক্রান্ত হলেন তিন কোটি ২২ লাখ ২৫ হাজার ৫১৩ জন, মৃত্যু হয়েছে চার লাখ ৩১ হাজার ৬৪২ জন।গত মার্চের মাঝামাঝি ভারতে একদিনে শনাক্ত রোগীর সংখ্যা ছিল ২০ হাজারের কাছাকাছি। তার পর দেশটিতে সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ে। গত ৭ মে ভারতে একদিনে সর্বোচ্চ চার লাখ ১৪ হাজারের বেশি রোগী শনাক্তের তথ্য জানানো হয়। ভারত থেকে ছড়িয়ে পড়া করোনার অতিসংক্রামক ডেল্টা ধরন এর পেছনে ভূমিকা রেখেছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories