রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিল ইরানের বাসিজ বাহিনী বগুড়ার নন্দীগ্রামে লাঠির আঘাতে তৃতীয় শ্রেণীর ছাত্রী নিহত কুয়েত-ঢাকার বিমানের ফ্লাইট চলাচল ফের শুরু ব্রাহ্মণবাড়িয়া ইস্যুতে হাসনাত আবদুল্লাহর দুঃখ প্রকাশ গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কপ-১৭ সম্মেলনের সাইডলাইনে পরিবেশমন্ত্রীর চার বৈঠক গুমের দিন শেষ হয়ে গেছে, বিগত ঘটনারও বিচার হবে : প্রতিমন্ত্রী ইশরাক গুম-খুন ও শহীদ পরিবারের সদস্যদের নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট গঠন, তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার : স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান

আফগান ইস্যুতে রাশিয়ার জরুরি বৈঠক

আন্তর্জাতিক অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১৫ আগস্ট, ২০২১
  • ৬৬ বার

আফগানিস্তান দখলের দ্বারপ্রান্তে সশস্ত্র গোষ্ঠী তালেবান। আফগান স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করা হচ্ছে। এদিকে, তালেবান নেতারা বলেছেন, তারা সহিংসতার মধ্য দিয়ে ক্ষমতা নিতে নারাজ। এমন পরিস্থিতিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সঙ্গে জরুরি বৈঠকের বসার কথা জানিয়েছে রাশিয়া।দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা জামির কাবুলোভ, রাশিয়ার বার্তা সংস্থাকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আমরা বৈঠকের জন্য প্রস্তুতি নিচ্ছি।

এদিকে, আফগান ইস্যুতে যুক্তরাজ্য সরকার দেশটির আইনপ্রণেতাদের সঙ্গে আগামী সপ্তাহে হাউস অব কমন্সে জরুরি বৈঠক ডেকেছে। ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের সূত্রে জানা গেছে এ তথ্য।১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত আফগানিস্তান তালেবানের শাসনে ছিল। এর মধ্যে সন্ত্রাসী গোষ্ঠী আল-কায়েদার নেতাদের আশ্রয়-প্রশ্রয় দেয়ার অভিযোগে ২০০১ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা জোট সেখানে যৌথ অভিযান চালায়, যার মাধ্যমে তালেবান শাসনের অবসান ঘটে।অভিযানে আল-কায়েদার শীর্ষ নেতাদের দমন করা হলেও ‘শান্তিরক্ষার স্বার্থে’ সেখানে ঘাঁটি গেড়ে অবস্থান করছিল পশ্চিমা সেনারা। কিছু বছর পার হওয়ার পর সেখান থেকে ধাপে ধাপে যুক্তরাষ্ট্র বাদে অন্য দেশের সেনাদের ফিরিয়ে নেয়া হয়। সম্প্রতি যুক্তরাষ্ট্রও তাদের সেনাদের ফিরিয়ে নিতে শুরু করলে প্রত্যন্ত এলাকা দখল করে থাকা তালেবান কাবুলের ক্ষমতার মসনদে উঠতে জোর লড়াইয়ে নামে। যদিও এর মধ্যে তালেবানের সঙ্গে কাবুলের শাসকগোষ্ঠীর সংঘাতের অবসানে কাতারসহ বিভিন্ন পক্ষের মধ্যস্থতায় নানা সময়ে আলোচনা হয়েছে। কিন্তু সব আলোচনাই ভেস্তে গেছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories