সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:০১ অপরাহ্ন

ভুল হলে ক্ষমা চেয়ে নেওয়া উচিত’: নাবিলা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ০ বার

দেশের অভিনয় অঙ্গনের পরিচিত মুখ মাসুমা রহমান নাবিলা। উপস্থাপনার মাধ্যমে ক্যারিয়ার শুরু হলেও পরবর্তীতে অভিনয়েও নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি। কাজ ও চরিত্র নির্বাচনে বরাবরই সচেতন এই অভিনেত্রী।
ব্যক্তিগত জীবন ও যাপন নিয়েও সচেতন নাবিলা। সময়ের সঙ্গে ফেলে আসা দিনগুলো নিয়ে ভাবেন, নিজের ভালো-মন্দের হিসাবও মেলান। এমনই এক আত্ম-উপলব্ধির কথা জানিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন তিনি।
একটি ছবি পোস্ট করে নাবিলা লিখেছেন, ‘আজকাল খুব সেলফ রিফ্লেকশন হয়। প্রায়ই ভাবি, জীবনে কখন, কোথায় ভুল করেছি। বেশিরভাগ সময় আমার ভুলগুলোর কারণ ও দায় একা আমার ওপরই যে শুধু বর্তায়, তা নয়। কিন্তু যে কারণেই হোক, ভুল যদি আমার দ্বারাও হয়ে থাকে, তাহলে তার দায় আমার নিতে হবে, ভুলের জন্য ক্ষমা চাইতে হবে।
জীবনে কোনো ভুল হয়ে থাকলে সেটির জন্য ক্ষমা চেয়ে নেওয়া উচিত বলে মনে করেন নাবিলা। এ প্রসঙ্গে তিনি লিখেছেন, ‘জীবন খুব ছোট; পরে যেন মনে না হয়, আমি সময় থাকতে ক্ষমা চেয়ে যেতে পারিনি।’ পোস্টের শেষে অনুসারীদের কাছেও একটি প্রশ্ন রেখেছেন অভিনেত্রী। জানতে চেয়েছেন, ‘আপনারও কি এরকম আত্ম-উপলব্ধি হয়?
নাবিলার প্রশ্নের জবাবে অনেকেই মন্তব্য করেছেন। একজন লিখেছেন, ‘হ্যাঁ, মাঝে মাঝে খুব ভাবি, কাকে কষ্ট দিলাম, কাকে একটা সরি বলা প্রয়োজন।’ আরেকজন লিখেছেন, ‘হ্যাঁ, আমারও এমন আত্ম-উপলব্ধি হয়। সময়ের সঙ্গে নিজের ভুলগুলো বুঝতে শেখা যায়।
এদিকে নাবিলাকে সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে মাসুদ হাসান উজ্জ্বলের ‘বনলতা সেন’ সিনেমায়। জীবনানন্দ দাশের বিখ্যাত কবিতাকে ভিত্তি করে নির্মিত সিনেমাটিতে কবির জীবনের কিছু দিক তুলে ধরা হয়েছে। এতে জীবনানন্দ দাশের চরিত্রে অভিনয় করেছেন খায়রুল বাসার।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories