রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিল ইরানের বাসিজ বাহিনী বগুড়ার নন্দীগ্রামে লাঠির আঘাতে তৃতীয় শ্রেণীর ছাত্রী নিহত কুয়েত-ঢাকার বিমানের ফ্লাইট চলাচল ফের শুরু ব্রাহ্মণবাড়িয়া ইস্যুতে হাসনাত আবদুল্লাহর দুঃখ প্রকাশ গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কপ-১৭ সম্মেলনের সাইডলাইনে পরিবেশমন্ত্রীর চার বৈঠক গুমের দিন শেষ হয়ে গেছে, বিগত ঘটনারও বিচার হবে : প্রতিমন্ত্রী ইশরাক গুম-খুন ও শহীদ পরিবারের সদস্যদের নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট গঠন, তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার : স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান

লেবাননে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ২০

আন্তর্জাতিক অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১৫ আগস্ট, ২০২১
  • ৬২ বার

লেবাননের উত্তরাঞ্চলীয় জেলা আক্কারে জ্বালানিবাহী একটি ট্যাংকার বিস্ফোরণে অন্তত ২০ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত অন্তত ১৭ জনকে স্থানীয় হাসপাতালগুলোতে নেওয়া হয়েছে।লেবানন রেডক্রস তাদের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে এ কথা জানিয়েছে।

ঘটনার বিস্তারিত জানতে বার্তা সংস্থা রয়টার্স তাৎক্ষণিকভাবে রেডক্রস এবং লেবাননের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেনি বলে জানিয়েছে। বর্তমানে লেবানন তীব্র জ্বালানি সংকট চলছে। গত সপ্তাহে দেশটিতে বেশ কয়েকটি ট্যাংকার ছিনতাইয়ের ঘটনাও ঘটেছে। হাসপাতালগুলো জ্বালানি সংকটের কথা জানিয়ে যে কোনো সময় তাদের কার্যক্রম বন্ধ করে দিতে হতে পারে বলে সতর্ক করেছে। টুইটারে দেশটির সাবেক প্রধানমন্ত্রী সাদ আল হারিরি বলেছেন, ‘আক্কারের হত্যাকাণ্ড বন্দরের হত্যাকাণ্ড থেকে আলাদা নয়।’এর মাধ্যমে এক বছর আগে বৈরুত বন্দরে হওয়া বিস্ফোরণের দিকে ইঙ্গিত করেছেন তিনি। এসব ঘটনার জন্য প্রেসিডেন্টসহ কর্মকর্তাদের দায় স্বীকার করে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন হারিরি। হারিরি দেশটির নেতৃস্থানীয় সুন্নি মুসলিম রাজনীতিক। লেবাননের উত্তরাঞ্চলে সুন্নি মুসলিমরাই সংখ্যাগরিষ্ঠ। তাদের এ নেতা প্রকাশ্যে লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউনের বিরোধিতা করে আসছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories