রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিল ইরানের বাসিজ বাহিনী বগুড়ার নন্দীগ্রামে লাঠির আঘাতে তৃতীয় শ্রেণীর ছাত্রী নিহত কুয়েত-ঢাকার বিমানের ফ্লাইট চলাচল ফের শুরু ব্রাহ্মণবাড়িয়া ইস্যুতে হাসনাত আবদুল্লাহর দুঃখ প্রকাশ গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কপ-১৭ সম্মেলনের সাইডলাইনে পরিবেশমন্ত্রীর চার বৈঠক গুমের দিন শেষ হয়ে গেছে, বিগত ঘটনারও বিচার হবে : প্রতিমন্ত্রী ইশরাক গুম-খুন ও শহীদ পরিবারের সদস্যদের নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট গঠন, তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার : স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান

জালালাবাদ শহরও তালেবানের নিয়ন্ত্রণে

আন্তর্জাতিক অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১৫ আগস্ট, ২০২১
  • ৬৬ বার

তালেবান বিদ্রোহীরা কোনো লড়াই ছাড়াই আফগানিস্তানের পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ শহর জালালাবাদ দখল করে নিয়েছে। রবিবার বিদ্রোহীদের হাতে এই শহরটির পতনের মধ্য দিয়ে একমাত্র রাজধানী কাবুল ছাড়া দেশটির আর সব গুরুত্বপূর্ণ শহরে তালেবানের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হলো।আলজাজিরা বলছে, আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশের রাজধানী শহর জালালাবাদ। রবিবার ভোরে শহরটি দখলে নেয় তালেবান যোদ্ধারা। এটি আফগানিস্তানের পঞ্চম বৃহত্তম শহর এবং রাজধানী কাবুল থেকে মাত্র ৮০ মাইল পূর্বে অবস্থিত। এর কিছু সময় আগে চতুর্থ বৃহত্তম আফগান শহর মাজার-ই-শরীফ দখলে নেয় তালেবান।

জালালাবাদ শহর দখলে নেওয়ার পর অনলাইনে এ সংক্রান্ত ছবি পোস্ট করেছে তালেবান। সেখানে তালেবান যোদ্ধাদের জালালাবাদের গভর্নরের অফিসের ভেতরে দেখা যাচ্ছে।এদিকে তালেবানের হাতে জালালাবাদ শহরের পতনের কথা নিশ্চিত করেছেন সেখানকার স্থানীয় বাসিন্দারাও। আহমদ ওয়ালি নামে জালালাবাদের এক বাসিন্দা জানান, ‘আমরা সকালে ঘুম থেকে উঠে শহরের চারদিকে কেবল তালেবানের পতাকা দেখতে পাচ্ছি। কোনো ধরনের যুদ্ধ ছাড়াই তারা শহরে প্রবেশ করেছে।’ নানগারহার প্রদেশের প্রাদেশিক পরিষদের একজন আইনপ্রণেতা আবরারুল্লাহ মুরাদ বার্তা সংস্থা এপিকে জানান, সরকারের পতন নিয়ে বয়োজ্যেষ্ঠরা আলোচনা করার পর সশস্ত্র তালেবান যোদ্ধভরা জালালাবাদ শহরের দখল নেয়।জালালাবাদভিত্তিক অন্য এক আফগান কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, এখানে কোনো যুদ্ধ হয়নি। কারণ গভর্নর নিজেই তালেবানের কাছে আত্মসমর্পণ করেছেন।তিনি আরও বলেন, ‘সাধারণ মানুষের জীবন বাঁচানোর একমাত্র পথই হচ্ছে বিনা বাধায় তালেবানের হাতে শহরটি তুলে দেওয়া।’এদিকে জালালাবাদ শহরের পতনের কথা নিশ্চিত করেছেন পশ্চিমা এক নিরাপত্তা কর্মকর্তাও। তিনি বলছেন, এর ফলে পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানকে সংযুক্তকারী সড়কটি এখন তালেবানের দখলে।উল্লেখ্য, গত ৬ আগস্ট শুক্রবার থেকে তালেবান যোদ্ধারা আফগানিস্তানের ৩৪টি প্রদেশের অন্তত ২১টির রাজধানী নিজেদের দখলে নিয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories