বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট কার্যালয়ে ঢুকে পরিচালককে পেটাল দুর্বৃত্তরা মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর কুমিল্লায় হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ফাটা বাঁশের চিপায় পড়েছেন গোলাম পরওয়ার : রাশেদ খান প্রকাশ্যে ভারতে বিরোধীতা করলেও তলে তলে আঁতাত করছে জামায়াত: আবু হানিফ বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী রাজধানী ঢাকার গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে যে বার্তা দিলেন মোদি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ৪৫ বার

ভারতে প্রশ্নফাঁসের ঘটনায় চলমান বিক্ষোভের মধ্যে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি জানান, শুক্রবার এ বিষয়ে আরও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়, দিল্লির জন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বে চলমান আন্দোলনের মধ্যেই এ ঘোষণা দিয়েছেন মোদি। একই দিনে প্রশ্নফাঁস সংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তির জন্য একটি ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের ঘোষণা দেন দিল্লি হাইকোর্ট।
ভিডিও বার্তায় মোদি বলেন, বন্ধুরা আমি জানি প্রশ্নফাঁস কোনো সাধারণ বিষয় নয়। এটি লাখো শিক্ষার্থী ও তাদের পরিবারের জন্য অত্যন্ত বেদনাদায়ক। তাই গত আড়াই মাসে আমরা অনেক পদক্ষেপ নিয়েছি।
তিনি বলেন, অপরাধীদের গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। আমাদের সবচেয়ে বড় দায়িত্ব ছিল যাতে শিক্ষার্থীদের একটি বছরও নষ্ট না হয়। তাই দ্রুত পরীক্ষা আয়োজন করা অত্যন্ত জরুরি ছিল। সরকারের সর্বোচ্চ সক্ষমতা ব্যবহার করে অন্তত ২২ লাখ শিক্ষার্থীর পরীক্ষা নেওয়া হয়েছে।
মোদি জানান, ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের জন্য তিনি সংশ্লিষ্ট বিভাগ গুলোকে নির্দেশ দিয়েছিলেন।
এ সময় তিনি আরও বলেন, আজ বিভাগ গুলো কঠোর পরিশ্রম করে গভীর রাতে আমাকে অনুমোদন দিয়েছে। আগামীকাল মন্ত্রিসভার বৈঠকে বিষয়টি আলোচনা হবে। সদস্যদের পরামর্শ নিয়ে চূড়ান্ত রূপ দেওয়া হবে। এরপর সোমবার সংসদে যত দ্রুত সম্ভব বিলটি পাসের চেষ্টা করা হবে।
ফাস্ট-ট্র্যাক আদালত ঘোষণার পাশাপাশি বৃহস্পতিবার রাতে ভারত সরকার দেশটির শিক্ষা সচিব বিনীত যোশিকে অপসারণ করেছে।
এ ছাড়া সরকারি সূত্র জানিয়েছে, শুক্রবার সিজেপির প্রতিনিধিদের সঙ্গে সরকারের বৈঠক হওয়ারও কথা রয়েছে। আন্দোলনকারীরা এখনো শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অটল রয়েছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories