বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতির আগে মহামান্য, প্রধানমন্ত্রী-মন্ত্রীদের আগে মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ না থামলে জ্বালানি সংকট নিরসন সম্ভব নয়: রুহুল কবির রিজভী প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট জ্বালানি নিরাপত্তা শক্তিশালী করতে সরকার কাজ করছে : ড. তিতুমীর ৪০ বছর পর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিল বাংলাদেশ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু মালয়েশিয়ার জোহরে তিন কারখানায় অভিযান, ১৫৫ বাংলাদেশিসহ আটক ২৩৪ মালয়েশিয়ায় বাংলাদেশি প্রকৌশলীদের চাকরি চান হাইকমিশনার

ভারতে ককরোচ পার্টির বিক্ষোভ প্রেক্ষিতে শিক্ষা সচিব বিনীত যোশিকে অপসারণ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ৩৩ বার

ভারতজুড়ে প্রশ্নফাঁস ইস্যুতে শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্যেই দেশটির শিক্ষা সচিব বিনীত যোশিকে অপসারণ করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন নরেশ পাল গাঙ্গওয়ার। বৃহস্পতিবার (২৪ জুলাই) গভীর রাতে জারি করা এক সরকারি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, বিনীত যোশিকে এবার পঞ্চায়েত বিষয়ক মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। সরকারি এই রদবদলে আরও ১৩টি নতুন নিয়োগ এবং চার কর্মকর্তার পদোন্নতি দেওয়া হয়েছে।
ককরোচ জনতা পার্টি (সিজেপি) ও বিরোধী দলগুলোর বিক্ষোভের মধ্যেই এই সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। আন্দোলনকারীরা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিও জানিয়ে আসছেন। দেশটির ক্ষমতাসীন বিজেপির সংসদ সদস্য নিশিকান্ত দুবে দাবি করেছেন, প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে উদাসীনতা দেখানোর কারণেই শিক্ষা সচিবকে বদলি করা হয়েছে।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে উদাসীনতার কারণে শিক্ষা সচিবকে সরিয়েছেন। প্রশ্নপত্র ফাঁসের জন্য দায়ীদের পাশাপাশি যারা অবহেলা বা উদাসীনতা দেখিয়েছেন, তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এটাই মোদির গ্যারান্টি।
এদিকে বৃহস্পতিবার গভীর রাতে প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তির জন্য একটি ফাস্ট-ট্র্যাক আদালতও গঠন করা হয়েছে। পাশাপাশি নরেন্দ্র মোদি এ বিষয়ে আরও কঠোর পদক্ষেপ নেওয়ারও আশ্বাস দিয়েছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories