বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট কার্যালয়ে ঢুকে পরিচালককে পেটাল দুর্বৃত্তরা মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর কুমিল্লায় হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ফাটা বাঁশের চিপায় পড়েছেন গোলাম পরওয়ার : রাশেদ খান প্রকাশ্যে ভারতে বিরোধীতা করলেও তলে তলে আঁতাত করছে জামায়াত: আবু হানিফ বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী রাজধানী ঢাকার গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু

কানাডার টরন্টোতে বন্দুক হামলা, নিহত ২

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ৩৭ বার

উত্তর আমেরিকার দেশ কানাডার বৃহত্তম শহর টরন্টোতে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। শহরটিতে বন্দুকধারীর হামলায় অন্তত দুইজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন।
সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, স্থানীয় সময় শনিবার (১১ জুলাই) রাতে টরন্টোর দোকানপাট ও রেস্তোরাঁঘেরা একটি এলাকায় এ হামলার পর আতঙ্ক ছড়িয়ে পড়ে। হামলাকারীকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ঘটনাস্থলের কাছেই একটি সালসা উৎসব চলছিল।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে টরন্টো পুলিশ জনগণকে ওই এলাকা এড়িয়ে চলার এবং পুলিশের নির্দেশনা মেনে চলার আহ্বান জানায়। পরে আরেকটি পোস্টে পুলিশ জানায়, ঘটনাস্থল তাদের নিয়ন্ত্রণে রয়েছে।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, যে এলাকায় গুলির ঘটনা ঘটেছে, সেখানে তখন সালসা নামে একটি উৎসব চলছিল।
এর আগে গত মাসের শেষ দিকে কানাডার মন্ট্রিয়লে আরেকটি বন্দুক হামলার ঘটনা ঘটে। এতে এক পুলিশ কর্মকর্তাসহ দুইজন নিহত হন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে হামলাকারীও নিহত হয়।
এছাড়া চলতি বছরের ফেব্রুয়ারিতে কানাডার পশ্চিমাঞ্চলের ছোট শহর টাম্বলার রিজের একটি স্কুলে বন্দুক হামলায় হামলাকারীর মা ও সৎ ভাইসহ আটজন নিহত হন। ওই ঘটনায় আহত হন আরও ২৭ জন। পরে হামলাকারী নিজেও আত্মহত্যা করেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories