বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
সংসদের তৃতীয় অধিবেশনে কমিটি গঠনই সর্বোচ্চ অগ্রাধিকার: চীফ হুইপ রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে দেশব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত শিবগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্নদের হুইল চেয়ার, ছাত্রীদের বাইসাইকেল ও শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ পুলিশের শীর্ষ পর্যায়ে ১৭ কর্মকর্তার রদবদল এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের মেয়াদ ১ বছর বাড়িয়েছে সরকার ওয়াসার এমডি থেকে স্থানীয় সরকার ইনস্টিটউটের ডিজি আমিনুল সাভারে এক নারীসহ ৩জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ বাজারমুখী মিশন, বিশ্বমঞ্চে মালয়েশিয়া’ স্লোগানে কুয়ালালামপুরে নাইস এক্সপো ২০২৬ ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

মাহাথির মোহাম্মদের ১০১তম জন্মদিনে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ৩৪ বার

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী তুন ড. মাহাথির মোহাম্মদের ১০১তম জন্মদিন উপলক্ষে তাকে শুভেচ্ছা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম।
শুক্রবার (১০ জুলাই) নিজের ফেসবুক পোস্টে আনোয়ার ইব্রাহিম বলেন, “তুন ড. মাহাথিরকে ১০১তম জন্মদিনের শুভেচ্ছা। মহান আল্লাহর রহমতে তিনি যেন সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও তাঁর অশেষ বরকত লাভ করেন।”
ড. মাহাথির মোহাম্মদ ১৯২৫ সালের ১০ জুলাই মালয়েশিয়ার কেদাহ অঙ্গরাজ্যের আলোর সেতারে জন্মগ্রহণ করেন।
তিনি দুই দফায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। প্রথম মেয়াদে ১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত টানা ২২ বছর দেশ পরিচালনা করেন। পরে ২০১৮ সালে আবারও প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ২০২০ সাল পর্যন্ত ওই পদে ছিলেন।
২০১৮ সালে ৯২ বছর বয়সে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে তিনি বিশ্বের সবচেয়ে বয়স্ক কর্মরত প্রধানমন্ত্রী হিসেবে ইতিহাস গড়েন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories