শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
আগামী নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে: আইনমন্ত্রী দ্রুত সময়ে পুঁজিবাজারে নতুন কোম্পানি তালিকাভুক্ত হবে : বিএসইসি চেয়ারম্যান সোনার দাম আরও কমলো, কমেছে রুপাও বাংলাদেশের অর্থনীতি কিছুটা শ্লথ হলেও স্থিতিস্থাপকতা বজায় রয়েছে : এডিবি মাদরাসা শিক্ষা বোর্ডে দাপ্তরিক শৃঙ্খলা ও পরীক্ষা নিয়ে নির্দেশনা জারি চলচ্চিত্র অনুদান কমিটিতে আওলাদ হোসেন সুন্দর ও মনোরম পরিবেশ বেঁচে থাকার জন্য সবুজায়ন জরুরি : প্রধানমন্ত্রী তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব ৫ বছরে বিদেশে ১ কোটি দক্ষ কর্মী পাঠাবে সরকার: প্রবাসীকল্যাণ মন্ত্রী পলাতক তিন পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত

সাবেক মার্কিন বিচারককে ৫ হাজার ডলার জরিমানা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ৫ বার

অবৈধ অভিবাসীকে ফেডারেল কর্মকর্তাদের হাত থেকে পালাতে সহায়তার অভিযোগে দোষী সাব্যস্ত হওয়া যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের সাবেক বিচারক হান্না ডুগানকে কারাদণ্ড না দিয়ে ৫ হাজার মার্কিন ডলার জরিমানা করেছেন আদালত।
বুধবার সাজা ঘোষণার সময় আদালত এ রায় দেন। এর আগে ফেডারেল জুরি বিচারপ্রক্রিয়ায় বাধা দেওয়ার অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করে।
রায় ঘোষণার পর ডুগান বলেন, তিনি আদালতের শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখার দায়িত্ব পালন করেছেন। তার আইনজীবীদের দাবি, তিনি একজন নিষ্ঠাবান সরকারি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং কোনো অসৎ উদ্দেশ্যে কাজ করেননি।
অভিযোগ অনুযায়ী, আদালত প্রাঙ্গণে অবস্থানরত মার্কিন অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা (আইসিই) এবং এফবিআই কর্মকর্তাদের উপস্থিতিতে ডুগান ৩১ বছর বয়সী মেক্সিকান নাগরিক এদুয়ার্দো ফ্লোরেস-রুইজকে একটি ব্যক্তিগত জুরি দরজা দিয়ে বের করে দেন, যাতে তিনি গ্রেপ্তার এড়াতে পারেন। তবে ফেডারেল এজেন্টরা আদালতের বাইরে তাকে আটক করেন।
প্রসিকিউটরদের তথ্য অনুযায়ী, ফ্লোরেস-রুইজকে এর আগেও একাধিকবার যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা হয়েছিল। সর্বশেষ ২০২৫ সালের ১৩ নভেম্বর আইসিই তাকে মেক্সিকোতে ফেরত পাঠায়।
এদিকে রিপাবলিকান আইনপ্রণেতারা তার বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া শুরু করার উদ্যোগ নেওয়ার পর গত জানুয়ারিতে ডুগান বিচারকের পদ থেকে পদত্যাগ করেন। মার্কিন উপ-অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ বলেন, এ রায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজে বাধা দেওয়ার বিরুদ্ধে একটি স্পষ্ট বার্তা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories