বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
সংসদের তৃতীয় অধিবেশনে কমিটি গঠনই সর্বোচ্চ অগ্রাধিকার: চীফ হুইপ রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে দেশব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত শিবগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্নদের হুইল চেয়ার, ছাত্রীদের বাইসাইকেল ও শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ পুলিশের শীর্ষ পর্যায়ে ১৭ কর্মকর্তার রদবদল এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের মেয়াদ ১ বছর বাড়িয়েছে সরকার ওয়াসার এমডি থেকে স্থানীয় সরকার ইনস্টিটউটের ডিজি আমিনুল সাভারে এক নারীসহ ৩জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ বাজারমুখী মিশন, বিশ্বমঞ্চে মালয়েশিয়া’ স্লোগানে কুয়ালালামপুরে নাইস এক্সপো ২০২৬ ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

ইসরায়েলি মন্ত্রীর নিউ ইয়র্ক সফর বাতিল

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ৩০ বার

নিউ ইয়র্কে জাতিসংঘের পুলিশিং সম্মেলনে যোগ দেওয়ার নির্ধারিত সফর বাতিল করেছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির। কট্টর ডানপন্থী এই মন্ত্রীর সফর বাতিলের খবরকে স্বাগত জানিয়েছে মানবাধিকার সংস্থা ‘হিন্দ রাজাব ফাউন্ডেশন’।
শুক্রবার (৩ জুলাই) ইসরায়েলি গণমাধ্যম বেন-গভিরের সফর বাতিলের বিষয়টি নিশ্চিত করে।
তার এই সফরকে কেন্দ্র করে নিউ ইয়র্কে ব্যাপক বিক্ষোভের পরিকল্পনা করছিলেন স্থানীয় ফিলিস্তিনি অধিকারকর্মীরা। একই সঙ্গে বিভিন্ন মানবাধিকার গোষ্ঠী যুদ্ধাপরাধের অভিযোগে এই ইসরায়েলি মন্ত্রীকে তদন্ত ও গ্রেপ্তার করার দাবি জানালে তিনি সফর বাতিলের সিদ্ধান্ত নেন।
বেন-গভিরের সফর বাতিল হওয়া নিয়ে ফিলিস্তিনি অধিকার রক্ষায় কাজ করা বেসরকারি সংস্থা হিন্দ রাজাব ফাউন্ডেশন একটি বিবৃতি দিয়েছে।
বিবৃতিতে তারা বলেছে, এতদিন ইসরায়েলি রাজনৈতিক ও সামরিক নেতারা ভাবতেন যে তারা যেকোনো অপরাধ করে পার পেয়ে যাবেন এবং এই দায়মুক্তির ভরসাতেই তারা বিশ্বজুড়ে ভ্রমণ করতেন। কিন্তু তাদের সেই প্রত্যাশা এখন শেষ হতে শুরু করেছে।
জাতিসংঘের এই সম্মেলনে যোগ দিতে না পারা এবং আন্তর্জাতিক মহলে গ্রেপ্তারের দাবির মুখে সফর বাতিল করাকে ইসরায়েলি এই কট্টরপন্থী নেতার জন্য একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories