শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশে ৬৩৫ কোটি ডলারের বেসরকারি বিনিয়োগ পরিকল্পনা করছে জাপান সৌদিতে নিহত শাহেদের মরদেহ গ্রহণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় নিহত বাংলাদেশির মরদেহ শিশুকে যৌন নিপীড়নের কথা স্বীকার করতেই মাদ্রাসা শিক্ষককে পেটালেন শিশুটির বাবা, ভিডিও ভাইরাল ইউরোপে ভয়াবহ গরমে ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যু সংঘাতের স্থায়ী সমাধান চান পুতিন তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৬ জন নিহত এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’-এর অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত পঞ্চগড় বোদা উপজেলায় এলজিইডি উপ-সহকারী প্রকৌশলী দেড় লাখ টাকাসহ আটক কালীগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ীকে ধরে থানায় নেয়ায় সময় অজ্ঞাত কাভার্ডভ্যান  চাপায় এসআইসহ নিহত-২, আহত- ২

ময়মনসিংহের গৌরীপুরে বিজয় এক্সপ্রেসের ৩ বগি বিচ্ছিন্ন, চট্টগ্রাম-ময়মনসিংহ রেলবন্ধ

ময়মনসিংহ প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ৩৮ বার

ময়মনসিংহের গৌরীপুরে কম্পিউটার সিস্টেম রিলে ইন্টারলকের সিগন্যালের ভুলে বিজয় এক্সপ্রেস ট্রেনের তিন বগি লাইন থেকে সরে গেছে। অন্য বগিগুলো ট্রেনের ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হওয়ায় ময়মনসিংহের সঙ্গে চট্টগ্রামের যোগাযোগ বন্ধ রয়েছে।
বুধবার রাত পৌনে ১১টার দিকে গৌরীপুর স্টেশনের আউটার সিগন্যাল এলাকায় এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি আকতার হোসেন বলেন, বিজয় এক্সপ্রেস ট্রেনটি গৌরীপুর থেকে চট্টগ্রামের উদ্দেশে স্টেশন থেকে ছেড়ে যায়। ট্রেনটি আউটার সিগন্যাল এলাকায় যেতেই হঠাৎ পেছনের তিনটি বগি বিচ্ছিন্ন হয়ে পড়ে যায়। অপর বগিগুলো ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে।
ময়মনসিংহ স্টেশনের আরএনবির হাবিলদার গোলাম মাওলা বলেন, কম্পিউটার সিস্টেম রিলে ইন্টারলকের ভুলে লাইন ক্লিয়ার না করায় এমন ঘটনা ঘটেছে। খবর পেয়ে কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories