রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের দ্বিতীয় বৈঠক চলছে প্রশ্নপত্র বিতরণে ‘জিরো টলারেন্স’ নীতি মেনে চলছে সরকার: মাহদী আমিন দেশের ইতিহাসে মাত্র ২ মাসে কোনো সরকার এতটা অজনপ্রিয় হয়নি: নাহিদ ইসলাম ছাত্রদলের মারধরে ফেটে গেছে ঢাবির হল সংসদ নেতার কানের পর্দা একই স্থানে ৪ দশক আগে মার্কিন প্রেসিডেন্ট হত্যাচেষ্টার স্মৃতি ফেরাল নতুন হামলা ট্রাম্পের নৈশভোজে গুলি চালানো কে এই টমাস অ্যালেন সাগর-রুনি হত্যা মামলার তদন্ত শেষ করতে ফের ৬ মাস সময় দিলেন হাইকোর্ট চার্জিং ক্যাবল সঠিক নিয়ম জেনে ব্যবহার করছেন তো শিক্ষার্থীরা ভাইরাল হতে চায়: শিক্ষামন্ত্রী নিয়োগের দাবিতে শাহবাগে শিক্ষকদের গণঅবস্থান

দেশের ইতিহাসে মাত্র ২ মাসে কোনো সরকার এতটা অজনপ্রিয় হয়নি: নাহিদ ইসলাম

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ৩ বার

দেশের ইতিহাসে মাত্র ২ মাসে বিএনপির মতো কোনো সরকার এতটা জনপ্রিয়তা হারায়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধা জাতীয় সমাবেশে বক্তব্যকালে এমন মন্তব্য করেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, ৫ আগস্ট পর থেকে সংস্কার কার্যক্রমে বাধা দিয়ে যাচ্ছে বিএনপি। যে বিএনপির জন্ম হয়েছিল গণভোটের মাধ্যমে, সেই বিএনপি আজ জুলাই পরবর্তী গণভোটকে অস্বীকার করছে। পারতপক্ষে তারা নিজেদের অস্তিত্বকেই অস্বীকার করছে। আমরা খুব স্পষ্টভাবে বলতে চাই বিএনপি যদি আওয়ামী লীগের মতো পুরোনো স্বৈরাচারের পথে আবারও দেশকে এগিয়ে নিতে চায়, তাহলে জনগণ রুখে দাঁড়াবে, তরুণ সমাজ রুখে দাঁড়াবে। জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী প্রতিটি ছাত্র-জনতা আবারও রাজপথে নামতে বাধ্য হবে।
বিএনপি জনগণের মন ভুলানোর চেষ্টা করছে উল্লেখ করে তিনি বলেন, ‘কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড দিয়ে বিএনপি জনগণের মন ভুলানোর চেষ্টা করছে। কৃষক কার্ড-ফ্যামিলি কার্ড দিতে দিতেই বিএনপির তেল ফুরিয়ে গেছে। জ্বালানি ফুরিয়ে গেছে, অথচ মন্ত্রিরা সংসদে বলছে কোনো জ্বালানি সংকট নেই। তারা বাস্তব সমস্যাকে অস্বীকার করছে, অর্থনৈতিক সমস্যাকে অস্বীকার করছে। দেশের আইনশৃঙ্খলার যে ক্রমান্বয়ে অবনতি হচ্ছে সেটাকে অস্বীকার করছে বর্তমান সরকার।
বিরোধী দলীয় এই চিফ হুইপ বলেন, দেশ ও জনগণের স্বার্থে আমরা সর্বাত্মকভাবে সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত ছিলাম। কিন্তু বিএনপি সরকার সেসব সহযোগিতা নেয়ার সব দরজা বন্ধ করে দিচ্ছে। যারা অভিজ্ঞ আছেন, মুরুব্বি আছেন তারা বলতে পারবেন- বাংলাদেশের ইতিহাসে এত কম সময়ে, মাত্র ২ মাসে কোনো সরকার এতটা অজনপ্রিয় হয়েছিল কিনা। বিএনপি সেটা বাস্তবে প্রমাণ করে দিয়েছে। এই সরকার ২ মাসে যতটা অজনপ্রিয় হয়েছে, আমরা জানি না আগামী ৬ মাসে তাদের পরিণতি-অবস্থান কী হবে।
নাহিদ ইসলাম বলেন, আমরা দেশে কোনো অস্থিতিশীলতা চাই না। আমাদের দাবি একটাই- গণভোটের গণরায় বাস্তবায়ন করে জুলাই গণঅভ্যুত্থানকে প্রকৃত সম্মান দেয়া, জুলাই শহিদ পরিবারকে প্রকৃত সম্মান দেয়া, আহত যোদ্ধাদের প্রকৃত সম্মান দেয়া।
সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান ছাড়াও ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দসহ সারাদেশ থেকে আগত জুলাই শহিদ পরিবারের সদস্যবৃন্দ, জুলাই আন্দোলনে আহত ও পঙ্গুত্ববরণকারী জুলাই যোদ্ধাবৃন্দ এবং ডাকসু, জাকসু, চাকসু, জকসু ও রাকসু নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories