শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম :
দেশে ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী নীলফামারীর ডিমলার সীমান্তবর্তী ১১ দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন ৫১ বিজিবি অধিনায়ক রাজবাড়ীতে গুলি করে ১৩ মামলার আসামি পিয়ারুলকে হত্যা লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ শিকার ৩৪ জেলে আটক, ২ মণ ইলিশ জব্দ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা শারদীয় দুর্গোৎসব ২০২৬ এর মহাসপ্তমী পূঁজা আজ সৌদি আরবকে অনেক সাহায্য করছে ইসরায়েল: ট্রাম্প কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, ৪ জনের মৃত্যু,আশংকাজনক অবস্থায় ২ জন উদ্ধার বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী

অভিনেতা বিপ্লব দাশগুপ্তের মৃত্যু

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ৩৯ বার

ভারতের পশ্চিমবঙ্গের বাচিকশিল্পী ও অভিনেতা বিপ্লব দাশগুপ্ত মারা গেছেন। পরিবারে তার স্ত্রী এবং মেয়ে রয়েছেন। শুক্রবার (২৪ এপ্রিল) ভোর সোয়া ৬টার দিকে তিনি মারা যান।
আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়, অনেক দিন ধরেই অসুস্থ ছিলেন বিপ্লব দাশগুপ্ত। ভোরবেলা হঠাৎ করে শরীর খারাপ করলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। তবে পথেই মৃত্যু হয় তার।
অভিনেতার পরিবারের সদস্যরা বলেছেন, তার চিকিৎসায় কিছুটা চিকিৎসা বিভ্রাট হয়েছিল। দীর্ঘদিন অসুস্থতার কারণে, অভিনেতা মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।
প্রসঙ্গত, দুই দশকেরও বেশি সময় ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন বিপ্লব দাশগুপ্ত। ছোট পর্দার পাশাপাশি বড় পর্দায়ও তিনি ছিলেন সমান জনপ্রিয়। ‘ফেলুদা’, ‘বাইশে শ্রাবণ’ ও ‘গুমনামি’র মতো প্রশংসিত সিনেমায় তার অভিনয় দর্শকদের নজর কেড়েছে।
২০১৯ সালে ‘দেবতার গ্রাস’ ছবিতে কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় ও নাসিরুদ্দিন শাহের সঙ্গে অভিনয় করে নিজের দক্ষতার প্রমাণ দিয়েছিলেন তিনি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories