শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম :
দেশে ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী নীলফামারীর ডিমলার সীমান্তবর্তী ১১ দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন ৫১ বিজিবি অধিনায়ক রাজবাড়ীতে গুলি করে ১৩ মামলার আসামি পিয়ারুলকে হত্যা লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ শিকার ৩৪ জেলে আটক, ২ মণ ইলিশ জব্দ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা শারদীয় দুর্গোৎসব ২০২৬ এর মহাসপ্তমী পূঁজা আজ সৌদি আরবকে অনেক সাহায্য করছে ইসরায়েল: ট্রাম্প কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, ৪ জনের মৃত্যু,আশংকাজনক অবস্থায় ২ জন উদ্ধার বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী

টপ অ্যাঙ্গেলে ভিডিও নিয়ে কী বললেন বিদ্যা সিনহা মিম

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ৪০ বার
টপ অ্যাঙ্গেলে ভিডিও নিয়ে কী বললেন বিদ্যা সিনহা মিম

সম্প্রতি একটি অনুষ্ঠানে ভিডিও ধারণের ধরনকে কেন্দ্র করে একটি ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। অনুষ্ঠানে অভিনেতা সিয়াম আহমেদের স্ত্রী অবন্তী অনুরোধ করেন―তাকে যেন টপ অ্যাঙ্গেল থেকে ভিডিও করা না হয়। অনুরোধ অপেক্ষা করা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি।
অবন্তীর এ অনুরোধের পর বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখা যায়। নেটিজেনদের অধিকাংশ বলছেন, টপ অ্যাঙ্গেল থেকে ভিডিও করে অশালীনভাবে উপস্থাপন করা হয়। এ কারণেই তিনি নিষেধ করেছেন। এ জন্য ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা অভিনেতার স্ত্রীর পাশে দাঁড়িয়ে নানা কথা বলছেন।
এরইমধ্যে চিত্রনায়িকা পরীমণিও সিয়ামের স্ত্রীর পাশে দাঁড়িয়ে একটি ভিডিওবার্তা দিয়েছেন। এবার এ বিষয়ে কথা বললেন আরেক চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম।
এ নায়িকা বলেন, যারা প্রকৃত অর্থে পেশাদার সাংবাদিক, তারা কখনোই এ ধরনের কাজ করেন না। যারা এসব করেন, তারা মূলত কনটেন্ট ক্রিয়েটর বা বিভিন্ন পেজ পরিচালনা করে থাকেন। যেখানে ভিউ পাওয়া থাকে মুখ্য বিষয়। এ জন্য তারা এমন করে থাকে। কিন্তু আমার বিশ্বাস, সত্যিকারের সাংবাদিকরা কখনো এ ধরনের আচরণ করেন না।
মিম আরও বলেন, এত বছরের অভিজ্ঞতায় কখনো এমন কিছু দেখিনি আমি। কিন্তু যখন কোনো অনুষ্ঠান হয়, তখন বাইরের কিছু মানুষ নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে উপস্থিত থাকে সেখানে। আর সেখান থেকেই ঝামেলার সৃষ্টি হয়।
এ অভিনেত্রী জানান, যেসব গণমাধ্যমকর্মী নিয়মিত বিভিন্ন অনুষ্ঠানে থাকেন, তাদের সঙ্গে শিল্পীদের পারস্পরিক সম্মান ও বিশ্বাসের সম্পর্ক রয়েছে। তার ভাষ্যমতে―আপনারা যেমন দায়িত্ববোধ থেকে দর্শকের জন্য কাজ করেন, তেমনি আমরাও কাজ করি। সহকর্মী হিসেবে আপনাদের প্রতি আস্থা ও সম্মান রয়েছে। আর এই সম্পর্ক সবসময় বজায় থাকা উচিত।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories