বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পল্লী বিদ্যুতের সেবা নিতে গিয়ে গ্রাহকের চরম ভোগান্তির অভিযোগ গাজীপুরে ৬০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১॥ কাভার্ড ভ্যান জব্দ কবি ও সংগঠক রাহনামা শাব্বীর চৌধুরীর গল্পগ্রন্থ: বেলা শেষে কেউ নেই-এর পাঠ উন্মোচন অনুষ্ঠিত নরসিংদীর মাধবদীতে হত্যা-ডাকাতির রহস্য উদ্ঘাটন, ৯ দিনের মাথায় ৭ ডাকাত গ্রেফতার অভিনেত্রী স্নিগ্ধাকে মারধর ও হত্যাচেষ্টা’: আত্মসমর্পণ করে জামিন পেলেন আশিয়ান চেয়ারম্যান নজরুল হালুয়াঘাট হাট-বাজার পরিস্কার -পরিচ্ছন্ন অভিযান শুরু হালুয়াঘাটে উল্টো রথ যাত্রার মধ্যদিয়ে শেষ হল জগন্নাথ দেবের রথ যাত্রা উৎসব বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি স্বাধীন গণমাধ্যম নীতিমালা তৈরিতে সাংবাদিকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী বাবার ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে ঝরল মেয়ের প্রাণ

বিরোধী দলীয় নেতার সঙ্গে বিপ্লবী পরিষদ নেতৃবৃন্দের বৈঠক

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ৩৪ বার

বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে জাতীয় বিপ্লবী পরিষদের নেতৃবৃন্দের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ মার্চ) বাদ মাগরিব রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকের শেষ পর্যায়ে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার উপস্থিত হন এবং জাতীয় বিপ্লবী পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে কুশল বিনিময় করেন।
জামায়াত আমীরের কক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে জাতীয় বিপ্লবী পরিষদের আহ্বায়ক খোমেনী ইহসান নেতৃত্ব দেন। এতে আরও উপস্থিত ছিলেন দলটির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দিন, সহকারী সদস্য সচিব গালীব ইহসান, সদস্য হাফেজ বায়েজিদ বোস্তামী ও সাইদুল ইসলাম, বিপ্লবী ছাত্র পরিষদের সদস্য সচিব ফজলুর রহমান, সহকারী সদস্য সচিব জিহাদী ইহসান ও বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মোঃ আরিফুল ইসলাম।
বৈঠকে জামায়াত আমীর ডা. শফিকুর রহমান জাতীয় ও আন্তর্জাতিক পরিস্থিতির বিষয়ে তার পর্যবেক্ষণ তুলে ধরেন। তিনি জাতি গঠন প্রশ্নে ইসলামের অবদান ও বাংলাদেশকে ঘিরে ভারতীয় আধিপত্যবাদী তৎপরতার ওপর আলোকপাত করেন। তিনি চলমান যুদ্ধে মুসলিম উম্মাহর ঐক্য ও বিজয় কামনা করেন। এ সময় ইরান প্রসঙ্গে তিনি কোনো সভ্যতার একেবারে পরাজিত না হওয়ার ঐতিহাসিক বাস্তবতা তুলে ধরেন।
এসময় জাতীয় বিপ্লবী পরিষদের আহ্বায়ক খোমেনী ইহসান বাংলাদেশের অস্তিত্ব প্রশ্নে ইসলামকে জাতি গঠনের কোর উপাদান উল্লেখ করেন। তিনি জামায়াত আমীরকে দেশের প্রধান ইসলামী দলের আমীর ও বিরোধী দলীয় নেতা হিসেবে জাতীয় অভিভাবকের ভূমিকা পালনের আহ্বান জানান।
খোমেনী ইহসান জামায়াত আমীরকে বলেন, সন্ত্রাসবাদী আইনে ফ্যাসিবাদী দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। এ সময় দেশের রাজনৈতিক শূন্যতা পূরণে ১৯৯৬ সালের পর জাতীয় সংসদের সবচেয়ে বড় বিরোধী দল জামায়াতের জোরালো ভূমিকার প্রত্যাশা করেন। তিনি আরও বলেন, জামায়াতের কাছে জাতি সকল বিরোধী দলের মধ্য ঐক্য গড়ে তোলার উদ্যোগ প্রত্যাশ করে। এরকম উদ্যোগ নেওয়া হলে জাতীয় বিপ্লবী পরিষদ সাড়া দেবে।
জবাবে জামায়াত আমীর ডা. শফিকুর রহমান জাতীয় বিপ্লবী পরিষদকে স্বাগত জানান। তিনি নতুন এ দলটির সঙ্গে আলাপ আলোচনা অব্যাহত রাখা হবে বলে জানান।
উল্লেখ্য, মুসলিম জাতীয়তাবাদী দল জাতীয় বিপ্লবী পরিষদ জুলাই গণহত্যার বিচার ও দেশ পুনর্গঠন প্রশ্নে বিভিন্ন রাজনৈতিক দল ও নাগরিক সংগঠনের সঙ্গে আলোচনার অংশ হিসেবে দলটি মুসলিম লীগের পর বিরোধী দল জামায়াতে ইসলামীর সঙ্গে যোগাযোগ করল।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories