রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী নীলফামারীর ডিমলার সীমান্তবর্তী ১১ দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন ৫১ বিজিবি অধিনায়ক রাজবাড়ীতে গুলি করে ১৩ মামলার আসামি পিয়ারুলকে হত্যা লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ শিকার ৩৪ জেলে আটক, ২ মণ ইলিশ জব্দ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা শারদীয় দুর্গোৎসব ২০২৬ এর মহাসপ্তমী পূঁজা আজ সৌদি আরবকে অনেক সাহায্য করছে ইসরায়েল: ট্রাম্প কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, ৪ জনের মৃত্যু,আশংকাজনক অবস্থায় ২ জন উদ্ধার বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী

নিজের জন্মদিনে ভক্তদের উদ্দেশে ঘোষণা দিলেন শাকিব

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ৩৭ বার

খানপ্রতি বছর ঈদ মানেই যেন শাকিব খানের সিনেমা। এবারের ঈদে ‘প্রিন্স’ সিনেমা দিয়ে প্রেক্ষাগৃহে দাপট দেখাচ্ছেন এই ঢাকাই সিনেমার মেগাস্টার। মুক্তির পর থেকেই সিনেমাটি নিয়ে দর্শকদের মাঝে তৈরি হয়েছে ব্যাপক উন্মাদনা। ঠিক এমন সময়েই নতুন আরেক চমক নিয়ে হাজির হলেন তিনি যা ভক্তদের উত্তেজনাকে আরও কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে।
বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল, মালয়েশিয়ায় ‘রকস্টার’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই তারকা। নির্মাতাদের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল, শাকিব খানের জন্মদিনেই প্রকাশ পাবে ছবিটির ফার্স্ট লুক। সেই প্রতিশ্রুতিই রাখলেন তারা।
নিজের জন্মদিনে সামাজিকমাধ্যমে শনিবার (২৮ মার্চ) ভক্তদের শুভেচ্ছায় ভাসতে ভাসতেই নতুন সিনেমা ‘রকস্টার’-এর ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করেন শাকিব নিজেই। আর তাতেই যেন নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে আসেন তিনি।
পোস্টারে একেবারে ভিন্ন এক শাকিব খান যাকে আগে কখনো দেখেননি দর্শকরা। কালো পিচঢালা রাস্তায় বসে থাকা এক রকস্টার! কালো স্লিভলেস গেঞ্জি, ডেনিম শর্টস, পায়ে লাল কনভার্স স্নিকার্স আর সাদা মোজা সব মিলিয়ে এক সাহসী, স্টাইলিশ উপস্থিতি। তার শরীরজুড়ে একাধিক ট্যাটু, চুলে ড্র্যাডলক স্টাইল, গলায় কালো নেকলেস আর চোখে কালো সানগ্লাস সবকিছু মিলে যেন পুরোপুরি ‘রকস্টার’ অবতারে ধরা দিয়েছেন তিনি। পোস্টারটি শেয়ার করে শাকিব খান ভক্তদের উদ্দেশে লিখেছেন, আমার প্রিয় দর্শকদের জন্য এটি আমার পক্ষ থেকে একটি জন্মদিনের উপহার।
‘প্রিন্স’-এর সাফল্যের রেশ কাটতে না কাটতেই ‘রকস্টার’-এর এই নতুন লুক যে দর্শকদের মাঝে আরও বড় প্রত্যাশা তৈরি করেছে, তা বলার অপেক্ষা রাখে না। এখন দেখার বিষয় নতুন এই অবতারে শাকিব খান বড় পর্দায় কতটা ঝড় তুলতে পারেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories