রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী নীলফামারীর ডিমলার সীমান্তবর্তী ১১ দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন ৫১ বিজিবি অধিনায়ক রাজবাড়ীতে গুলি করে ১৩ মামলার আসামি পিয়ারুলকে হত্যা লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ শিকার ৩৪ জেলে আটক, ২ মণ ইলিশ জব্দ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা শারদীয় দুর্গোৎসব ২০২৬ এর মহাসপ্তমী পূঁজা আজ সৌদি আরবকে অনেক সাহায্য করছে ইসরায়েল: ট্রাম্প কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, ৪ জনের মৃত্যু,আশংকাজনক অবস্থায় ২ জন উদ্ধার বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী

বিয়ে করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত বলিউড অভিনেত্রী সঞ্জীতা, পাত্র কে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ৩৮ বার
বিয়ে করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত বলিউড অভিনেত্রী সঞ্জীতা, পাত্র কে

বলিউড বাদশাহ শাহরুখ খান অভিনীত ‘জওয়ান’ সিনেমার বাঙালি অভিনেত্রী সঞ্জীতা ভট্টাচার্য বিয়ে করেছেন। ভারতের উদয়পুরের রাজপ্রাসাদে জমকালো এক আয়োজনে বিয়ে সম্পন্ন হয়েছে বাংলাদেশি বংশোদ্ভূত এ অভিনেত্রী ও সংগীতশিল্পীর।
সঞ্জীতার স্বামী আমেদাবাদের সংগীত পরিচালক রাগ শেঠি। সোমবার (২৩ মার্চ) সাতপাকে বাঁধা পড়েছেন তারা। মেহেদি, সংগীত, গায়ে হলুদ-সহ সব অনুষ্ঠানে ‘জওয়ান’ সিনেমার অধিকাংশ কলাকুশলী, বলিউড তারকা এবং বর-কনের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। সানিয়া মালহোত্রা থেকে শুরু করে পুরো টিমকেই দেখা গেছে ভিডিওতে।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সঞ্জীতা তার বিয়েতে বাঙালি সাজে সেজেছিলেন। লাল রঙের বেনারসি শাড়ি এবং অফ-শোল্ডার ম্যাচিং ব্লাউজ পরেছিলেন। কপালে ছিল চন্দনের কারুকাজ, মাথায় শোলার মুকুট।
এর আগে গত বছর ১০ আগস্ট রাগের সঙ্গে বাগদান হয় সঞ্জীতার। তখন বাগদানের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে হবু স্বামীকে পরিচয় করিয়ে দিয়েছিলেন।
জানা গেছে, রাগের সঙ্গে কাজের মাধ্যমে পরিচয় অভিনেত্রীর। সেখান থেকে বন্ধুত্ব এবং পরবর্তীতে প্রেমের সম্পর্ক হয়। তারপর গত বছর উদয়পুরে তাকে বিয়ের প্রস্তাব দেন রাগ।
২০২৩ সালের ব্লকবাস্টার সিনেমা ‘জওয়ান’-এ শাহরুখ খানের সাহসী নারী বাহিনীর সদস্যদের মধ্যে অন্যতম ছিলেন সঞ্জীতা। এতে হেলেনার চরিত্রে অভিনয় করে পরিচিতি লাভ করেন। সবশেষ নেটফ্লিক্সের ‘অ্যাকিউজড’-এ কঙ্গনা সেনশর্মা এবং প্রতিভা রান্তার সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গেছে তাকে। অভিনয়ের পাশাপাশি গানেও বেশ দক্ষ সঞ্জীতা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories