রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী নীলফামারীর ডিমলার সীমান্তবর্তী ১১ দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন ৫১ বিজিবি অধিনায়ক রাজবাড়ীতে গুলি করে ১৩ মামলার আসামি পিয়ারুলকে হত্যা লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ শিকার ৩৪ জেলে আটক, ২ মণ ইলিশ জব্দ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা শারদীয় দুর্গোৎসব ২০২৬ এর মহাসপ্তমী পূঁজা আজ সৌদি আরবকে অনেক সাহায্য করছে ইসরায়েল: ট্রাম্প কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, ৪ জনের মৃত্যু,আশংকাজনক অবস্থায় ২ জন উদ্ধার বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী

তৃতীয় বিয়ের কথা জানিয়ে আলোচনায় অভিনেত্রী ফিজা আলী

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ৪৪ বার
তৃতীয় বিয়ের কথা জানিয়ে আলোচনায় অভিনেত্রী ফিজা আলী

তৃতীয় বিয়ের ঘোষণা দিয়ে আলোড়ন সৃষ্টি করেছেন পাকিস্তানের আলোচিত অভিনেত্রী ফিজা আলী। গত ২১ মার্চ, অর্থাৎ ঈদের দিন পারিবারিক এক অনুষ্ঠানে এজাজ খানের সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন অভিনেত্রী।
সংবাদমাধ্যম ডেইলি পাকিস্তানের প্রতিবেদন অনুযায়ী, ইনস্টাগ্রামে বিয়ের একাধিক ছবি পোস্ট করে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের নজর কেড়েছেন ফিজা। ছবিগুলোয় বর এজাজ খান ছাড়াও পাশাপাশি অভিনেত্রীর মেয়েকেও দেখা গেছে। এতে তারকার জীবনের এক নতুন অধ্যায়ের সূচনার অন্তরঙ্গ ও হৃদয়স্পর্শী মুহূর্ত স্পষ্ট ফুটে উঠেছে
এ অভিনেত্রী ৪১ বছর বয়সে তৃতীয় বিয়ে করে জীবনের নতুন ও আবেগঘন অধ্যায় শুরুর কথা জানিয়েছেন। একইসঙ্গে দীর্ঘদিনের কাঙ্ক্ষিত ভালোবাসা ও শান্তিপ্রাপ্তির জন্য সৃষ্টিকর্তা মহান আল্লাহ তা’আলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি তার ১১ বছর বয়সী কন্যাসন্তান ফারালকেও কৃতিত্ব দিয়েছেন। কেননা, তার কন্যাসন্তান মায়ের বিয়ের সিদ্ধান্ত মেনে নিতে ও এই আনুষ্ঠানিকতা উদযাপন করতে সমর্থন জানিয়েছেন।
ফিজাকে ছবিগুলোয় একটি কালো সেমি-ফর্মাল পোশাকের সঙ্গে সুন্দর কারুকার্য করা বাদামী ওড়না পরিহিত অবস্থায় দেখা গেছে। তার মতো একই রঙের পোশাকে সেজেছিলেন বর এজাজ খান। তিনি একটি সাধারণ পাঞ্জাবির ওপর কালো কোট পরেছিলেন।
প্রসঙ্গত, এটি ফিজার তৃতীয় বিয়ে। এর আগে ২০০৭ সালে ফাওয়াদ ফারুককে বিয়ে করেছিলেন। যেখানে একটি কন্যাসন্তান রয়েছে তাদের। কিন্তু বিয়ের মাত্র তিন বছর পর বিচ্ছেদ হয় এই দম্পতির। পরবর্তীতে ২০১৮ সালে ব্যবসায়ী আয়াজ মালিককে বিয়ে করেন ফিজা। কিন্তু সেই সম্পর্কও বেশিদিন টেকেনি।
এর আগে বিয়ে নিয়ে নিজের ভাবনার কথা খোলামেলা জানিয়েছিলেন। বিভিন্ন সময় জানিয়েছেন―এমন কাউকেই বিয়ের কথা ভাববেন তিনি, যে তার মেয়েকে নিজের মেয়ে হিসেবে মেনে নেবেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories