রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী নীলফামারীর ডিমলার সীমান্তবর্তী ১১ দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন ৫১ বিজিবি অধিনায়ক রাজবাড়ীতে গুলি করে ১৩ মামলার আসামি পিয়ারুলকে হত্যা লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ শিকার ৩৪ জেলে আটক, ২ মণ ইলিশ জব্দ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা শারদীয় দুর্গোৎসব ২০২৬ এর মহাসপ্তমী পূঁজা আজ সৌদি আরবকে অনেক সাহায্য করছে ইসরায়েল: ট্রাম্প কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, ৪ জনের মৃত্যু,আশংকাজনক অবস্থায় ২ জন উদ্ধার বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী

জীবনের এই কঠিন সময়ও খোঁজ নেয়নি কেউ : তৌসিফ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২৩ মার্চ, ২০২৬
  • ৪৫ বার
জীবনের এই কঠিন সময়ও খোঁজ নেয়নি কেউ : তৌসিফ

একসময়ের শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী তৌসিফ আহমেদ এখন ভালো নেই। গত তিন-চার বছরে দুইবার হার্ট অ্যাটাক এবং একবার ব্রেন স্ট্রোক করেছেন তিনি। গত বছরের ডিসেম্বরের শেষ সপ্তাহে স্ট্রোক করে মাথায় আঘাত পাওয়ার পর ২৭টি সেলাই দিতে হয়। এর কিছুদিন পর ব্রেন সার্জারি (মস্তিষ্কে অস্ত্রোপচার) করা হয়।
এ সময় শারীরিক অবস্থা নিয়ে খোলামেলা কথা বলেন তিনি। জানান―মস্তিষ্কে অস্ত্রোপচারের পর আগের থেকে খানিকটা ভালো আছেন এখন। তবে পরিপূর্ণ সুস্থ নয়। একা কোথাও যেতে দেয়া হয় না। মস্তিষ্ক মাঝে মধ্যে হঠাৎ করেই কাজ করা বন্ধ করে দেয় এবং তখন পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যা ঘুণাক্ষরেও বুঝতে পারেন না তিনি।
‘দূরে কোথাও আছি বসে’-খ্যাত এ সংগীতশিল্পী বলেন―
গত ডিসেম্বরে যখন স্ট্রোক করি, তখনই অস্ত্রোপচারের কথা বলেছিলেন চিকিৎসকরা। আমার বাবাও একজন চিকিৎসক। বাবা একটি মেডিকেল কলেজের প্রিন্সিপাল ছিলেন, সিভিল সার্জন ছিলেন। ছোট ভাই ও ছোট বোনও ডাক্তার। ভাইদের বউরাও ডাক্তার। তো তখন পরিবারের কেউ রাজি ছিলেন না। পরে অবশ্য উপায় না দেখে রাজি হয় পরিবার। রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে অস্ত্রোপচার হয়েছে।
মস্তিষ্কের যে সমস্যার জন্য অস্ত্রোপচার করা হয়েছে, সেটি এখনো ঠিক হয়নি বলেও জানালেন তৌসিফ। তিনি বলেন, হঠাৎ করেই মস্তিষ্ক নিষ্ক্রিয় হয়ে যায়। দাঁড় করা লাঠি যেমন যেকোনো সময় যেকোনো দিকে পড়ে যায়, আমারও সেই অবস্থা। হতে পারে তা সামনের দিকে বা পেছনের দিকে কিংবা ডান বা বাম পাশে। এটাকে এক ধরনের বিরল রোগ বলা হয়। মাথায় আঘাত লেগেছিল, সেই ট্রমার কারণে এমনটা হয়েছে বলেও জানালেন তিনি।
শারীরিক অবস্থা নিয়ে কথার ফাঁকে তৌসিফ জানান, গত চার-পাঁচ বছর আগেও এমন পরিস্থিতি ছিল না তার। শেষ ক’বছরে হার্ট অ্যাটাক, স্ট্রোক-সহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন তিনি। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত ওষুধ সেবন করার পরও পরিপূর্ণ সুস্থ হয়ে উঠতে পারছেন না। চিকিৎসকরা পর্যবেক্ষণে থাকার পরামর্শ দিয়েছেন তাকে। তারা নিয়মিত এমআরই (ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং) করার কথা জানিয়েছেন। তবে শেষ চার-পাঁচ বছর জীবনে এমন কী ঘটল―যে কারণে বারবার এমন জটিল পরিস্থিতিতে পড়তে হচ্ছে তাকে, তা জানাননি এ গায়ক।
এদিকে গত ডিসেম্বরেই স্ট্রোক করে পড়ে গিয়ে মাথায় প্রচণ্ড আঘাত পাওয়ার কারণে ২৭টি সেলাই দিতে হয়। ওই সময় তিনি জানিয়েছিলেন, তার চিকিৎসা বেশ ব্যয়বহুল। তখন অনেক ভক্ত-শুভাকাঙ্ক্ষী তার আর্থিক পরিস্থিতি বিবেচনার কথা তুলেছিলেন। যদিও এ ব্যাপারে সরাসরি কিংবা ইঙ্গিতমূলক কোনো কথা বলতে দেখা যায়নি তাকে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories