শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ আজ দেবীর বোধন, কাল থেকে শুরু শারদীয় দুর্গোৎসব উত্তরায় ২ ঘণ্টা পর সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষে নারী পুরুষ শিক্ষকের মারামারির ভিডিও ভাইরাল ৮ মাসে প্রশাসনে রদবদল: ২ হাজারের বেশি বদলি-পদায়ন, বাধ্যতামূলক অবসরে ৩২ জন কৃত্রিম বুদ্ধিমত্তা এআই দিয়ে মিথ্যা কন্টেন্ট যে বানায়, আর যারা শেয়ার করে সবাই অপরাধী: মেহজাবীন চৌধুরী ডেঙ্গু মোকাবিলায় দেশবাসীর জন্য প্রধানমন্ত্রীর জরুরি বার্তা আগামী ১২ দিন বন্ধ থাকবে পঞ্চগড়ের বাংলাবান্ধা-ফুলবাড়ী স্থলবন্দর বাংলাদেশে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর মুদ্রানীতি বজায় রাখা জরুরি: আইএমএফ শারদীয় দূর্গােউৎসবে মণ্ডপের নিরাপত্তা ইস্যুতে পুলিশের একগুচ্ছ পরামর্শ

নেত্রকোণায় বেড়াতে গিয়ে ধর্ষণ, অত:পর অন্ত:স্বত্তা কিশোরী !

জেলা প্রতিনিধি, নেত্রকোণা
  • আপলোডের সময় : রবিবার, ৮ আগস্ট, ২০২১
  • ১৪৪ বার

বোন জামাইয়ের বাড়ি বেড়াতে এসে ধর্ষণের শিকার হয়ে চার মাস পর এক কিশোরী (১৩) অন্তঃস্বত্তা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় কিশোরীর মা বাদি হয়ে মোহনগঞ্জ থানায় হক্কু মিয়া (৫৫) নামে এক ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করেছেন। ঘটনাটি ঘটেছে নেত্রকোনা জেলার হাওরাঞ্চল মোহনগঞ্জ উপজেলার গাগলাজুর গ্রামে। 

গত শনিবার মামলার পর পুলিশ কিশোরীকে ডাক্তারি পরীক্ষায় পাঠিয়েছে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে। অভিযুক্ত হক্কু মিয়া পাশের আটপাড়া উপজেলার দৌলতপুর গ্রামের বাসিন্দা।ভুক্তভোগী কিশোরীর পরিবারের বরাত দিয়ে মোহনগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম জানান, এ বছরের মাচ মাসে গাগলাজুর গ্রামের মনির মিয়ার বাড়িতে বেড়াতে যান শালিকা ওই কিশোরী। একই সময়ে মনিরের বেয়াই আটপাড়ার হক্কু মিয়াও বেড়াতে আসেন।
রাতের বেলায় ভুক্তভোগী কিশোরী ও অভিযুক্ত হক্কু মিয়াসহ আরও ৪ থেকে ৫ জন মেহমানকে একই কক্ষে ঘুমাতে দেয়া হয়। গ্রামের বাড়িতে আলাদা আলাদা কক্ষও নেই। এসময় গভীর রাতের এক পর্যায়ে ওই কিশোরীকে ধর্ষণ করেন হক্কু। বিষয়টি কাউকে না জানাতে ভয় দেখায়। যে কারনে বেড়ানো শেষে চুপচাপ একই উপজেলার মাঘান গ্রামে নিজ বাড়ি চলে যায় ওই কিশোরী। সম্প্রতি কিশোরীর শরীরে বিভিন্ন লক্ষণ দেখা দিলে তার মা চাপ দিলে বের করেন আসল ঘটনা। 

এরপর আরও জানাজানি হলে কিশোরীর বোন জামাইসহ ওই সময়ের সংশ্লিষ্ট আত্মীয় স্বজনদের জানানো হয়। পরে তারা স্থানীয়ভাবে সালিশে বিষয়টি মীমাংসার চেষ্টা করেও ব্যর্থ হন। অবশেষে কিশোরীর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। 

পুলিশ পরিদর্শক রাশেদুল ইসলাম আরও জানান, ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এদিকে অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories