রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী নীলফামারীর ডিমলার সীমান্তবর্তী ১১ দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন ৫১ বিজিবি অধিনায়ক রাজবাড়ীতে গুলি করে ১৩ মামলার আসামি পিয়ারুলকে হত্যা লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ শিকার ৩৪ জেলে আটক, ২ মণ ইলিশ জব্দ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা শারদীয় দুর্গোৎসব ২০২৬ এর মহাসপ্তমী পূঁজা আজ সৌদি আরবকে অনেক সাহায্য করছে ইসরায়েল: ট্রাম্প কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, ৪ জনের মৃত্যু,আশংকাজনক অবস্থায় ২ জন উদ্ধার বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী

স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ নিয়ে চমক দিলেন টম হল্যান্ড

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৪২ বার

হলিউড তারকা টম হল্যান্ড জানালেন একেবারে নতুন চমকের কথা। তার অভিনীত ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’–এর ট্রেলার প্রকাশে এবার দেখা যাবে ভিন্নধর্মী উদ্যোগ যা আগে কখনও হয়নি। ইনস্টাগ্রামে এক ভিডিও বার্তায় টম হল্যান্ড জানান, এই ট্রেলার লঞ্চে সরাসরি যুক্ত থাকবেন বিশ্বের বিভিন্ন প্রান্তের ভক্তরা। অর্থাৎ, প্রচলিত নিয়মে একসঙ্গে ট্রেলার প্রকাশ না করে, ধাপে ধাপে ট্রেলারের অংশ উন্মোচন করবেন নির্বাচিত ফ্যানরাই।
ভিডিওতে টম বলেন, আমরা এমন কিছু করতে যাচ্ছি, যা আগে কখনও করা হয়নি। আমাদের এই যাত্রায় ভক্তদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাদের কারণেই স্পাইডার-ম্যান আজকের জায়গায়। তিনি আরও জানান, বিশ্বের বিভিন্ন অঞ্চলের কিছু ভক্ত ট্রেলারের অংশবিশেষ উন্মোচনে অংশ নেবেন। এই উদ্যোগ পুরোপুরি ‘কমিউনিটি-ড্রিভেন’, যেখানে ভক্তরাই হয়ে উঠবেন ট্রেলার লঞ্চের মূল শক্তি।
টমের এই ঘোষণার পরই ভক্তদের মধ্যে দেখা গেছে তুমুল উচ্ছ্বাস। কেউ লিখেছেন, “এটা একদম নতুন অভিজ্ঞতা হতে যাচ্ছে,” আবার কেউ বলছেন, “টিজার আশা করেছিলাম, কিন্তু এটা আরও দারুণ!”
‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ পরিচালনা করেছেনডেসটিনি ড্যানিয়েল ক্রেটোন। তিনি সিনেমাটিকে তার ক্যারিয়ারের অন্যতম ‘সবচেয়ে তৃপ্তিদায়ক’ প্রজেক্ট বলে উল্লেখ করেছেন। এই সিনেমাতে টম হল্যান্ডের পাশাপাশি থাকছেন মার্ক রাফালো, মাইকেল ম্যান্ডো, জন বার্নথাল, স্যাডি সিঙ্ক, জেনডায়া এবং জ্যাকব বাতালনসহ আরও অনেকে। সবকিছু ঠিক থাকলে, আগামী ৩১ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত এই সিনেমাটি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories