রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী নীলফামারীর ডিমলার সীমান্তবর্তী ১১ দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন ৫১ বিজিবি অধিনায়ক রাজবাড়ীতে গুলি করে ১৩ মামলার আসামি পিয়ারুলকে হত্যা লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ শিকার ৩৪ জেলে আটক, ২ মণ ইলিশ জব্দ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা শারদীয় দুর্গোৎসব ২০২৬ এর মহাসপ্তমী পূঁজা আজ সৌদি আরবকে অনেক সাহায্য করছে ইসরায়েল: ট্রাম্প কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, ৪ জনের মৃত্যু,আশংকাজনক অবস্থায় ২ জন উদ্ধার বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী

৬৬ বছর বয়সে মা হচ্ছেন নীনা গুপ্তা? গুঞ্জনে জবাব দিলেন অভিনেত্রী

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৩৭ বার

বলিউডে হঠাৎই নতুন এক গুঞ্জন ঘিরে আলোচনায় উঠে এসেছেন অভিনেত্রী নীনা গুপ্তা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ৬৬ বছর বয়সে নাকি তিনি অন্তঃসত্ত্বা। বিষয়টি দ্রুত ভাইরাল হয়ে গেলে শেষ পর্যন্ত নিজেই হাস্যরসের মাধ্যমে সেই গুজবের জবাব দিয়েছেন জনপ্রিয় এই অভিনেত্রী।
সম্প্রতি দক্ষিণ ভারতের দুই জনপ্রিয় তারকা রাশমিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডার বিয়ের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নীনা গুপ্তা। অনুষ্ঠানের কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পরই শুরু হয় জল্পনা।
কিছু নেটিজেন মন্তব্য করেন, ওই অনুষ্ঠানে পরা শাড়ির কারণে অভিনেত্রীকে নাকি একটু ভারী বা ‘বাল্কি’ দেখাচ্ছিল। সেখান থেকেই গুজব ছড়িয়ে পড়ে ৬৬ বছর বয়সে তিনি মা হতে যাচ্ছেন।
গুজবটি ছড়িয়ে পড়তেই বিষয়টি নিয়ে মজার ভঙ্গিতে প্রতিক্রিয়া জানান নীনা গুপ্তা। এক সাক্ষাৎকারে তিনি বলেন, বাস্তবে কোনও “বাধাই হো” নেই।এখানে তিনি ইঙ্গিত করেছেন তার জনপ্রিয় চলচ্চিত্র ‘বাধাই হো’–এর দিকে। সিনেমাটিতে তিনি এমন এক মধ্যবয়সী নারীর চরিত্রে অভিনয় করেছিলেন, যিনি হঠাৎ করে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন এবং বিষয়টি নিয়ে পরিবারে নানা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়।
অভিনেত্রী স্পষ্ট করে বলেন, তিনি মা হচ্ছেন না। অনুষ্ঠানে যে শাড়িটি তিনি পরেছিলেন, তার কাপড় একটু মোটা হওয়ায় তাকে তুলনামূলক ভারী দেখাচ্ছিল। আর সেখান থেকেই ভুল ধারণা তৈরি হয়েছে। এ ধরনের গুজবে বিরক্ত হওয়ার বদলে নীনা গুপ্তা বরং বিষয়টিকে হাস্যরসের সঙ্গেই দেখছেন। মজা করে তিনি বলেন, আমার বয়সে আমাকে নিয়ে এমন জল্পনা হচ্ছে এটাকে আমি দেশের অগ্রগতির লক্ষণ বলেই মনে করি।
তবে পরে তিনি সিরিয়াস ভঙ্গিতে বলেন, একসময় সমাজে বয়স, মাতৃত্ব বা নারীর শরীর নিয়ে নানা সংকীর্ণ ধারণা ছিল। এখন মানুষ এসব বিষয় নিয়ে তুলনামূলকভাবে খোলামেলা আলোচনা করছে এটাও এক ধরনের পরিবর্তনের ইঙ্গিত।
অভিনয় জীবনের পাশাপাশি নীনা গুপ্তার ব্যক্তিগত জীবনও বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ভিভ রিচার্ডসের সঙ্গে তার সম্পর্ক একসময় বেশ আলোচিত ছিল। সেই সম্পর্ক থেকেই জন্ম হয় তাদের মেয়ে মাসাবা গুপ্তার।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories