রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী নীলফামারীর ডিমলার সীমান্তবর্তী ১১ দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন ৫১ বিজিবি অধিনায়ক রাজবাড়ীতে গুলি করে ১৩ মামলার আসামি পিয়ারুলকে হত্যা লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ শিকার ৩৪ জেলে আটক, ২ মণ ইলিশ জব্দ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা শারদীয় দুর্গোৎসব ২০২৬ এর মহাসপ্তমী পূঁজা আজ সৌদি আরবকে অনেক সাহায্য করছে ইসরায়েল: ট্রাম্প কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, ৪ জনের মৃত্যু,আশংকাজনক অবস্থায় ২ জন উদ্ধার বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী

বাংলাদেশকে আমিও কষ্ট দেব : রুশ-বাংলা মডেল মনিকা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ৪৭ বার
বাংলাদেশকে আমিও কষ্ট দেব : মডেল মনিকা কবির

সোশ্যাল মিডিয়ায় গত কয়েকদিন ধরে সমালোচনা ও বিতর্কের কেন্দ্রবিন্দুতে জায়গা করে নেয়া নাম মনিকা কবির। বিভিন্ন বিতর্কে জড়িয়ে সংবাদের শিরোনামে উঠে এসেছেন তিনি। সম্প্রতি রাজধানীর গুলশানের ব্যস্ততম একটি সড়কে এক বৃদ্ধ পথচারীকে মারধরের পর ব্যাপক সমালোচনার মুখে পড়েন। এ নিয়ে চর্চা ও কটাক্ষ শুরু হতেই দেশের সাধারণ মানুষের ওপর চরম ক্ষোভ ও আক্ষেপ প্রকাশ করেছেন রুশ বংশোদ্ভূত কথিত এই মডেল।
গুলশানের ঘটনায় এরইমধ্যে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে মনিকা কবিরকে। এতে তাকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়েছে। আবার তার বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়েছে আদালতে।
সম্প্রতি এক মুঠোবার্তায় নিজের ক্ষোভ উগড়ে দিয়েছেন এই কথিত রুশ-বাংলা মডেল। মনিকা কবির বলেন, আপনারা আপনাদের মেয়েদের ওপর পানি ফেলেন দেশে! আমি চলে গেলে এখানে কোনো বিদেশি মেয়ে আসবে না, আপনাদের কথা দিচ্ছি আমি। আমি বাংলাদেশকে অনেক অনেক… বাংলাদেশ আমাকে কষ্ট দিলে আমিও কষ্ট দেব বাংলাদেশকে। এভাবে চলবে না, আমি আপনাদের দেশের জন্য অনেক কিছু করেছি, আপনাদের দেশের কালচারকে আমার দেশে রিপ্রেজেন্ট করেছি।
কয়েকদিন আগে গুলশান-২ এলাকায় টিকটকের ভিডিও ধারণের সময় এক বৃদ্ধ পথচারীর ব্যাগের কোনো মনিকা কবিরের গায়ে কিছুটা লাগতেই তাৎক্ষণিক মেজাজ হারান। অভিযোগ উঠে, ওই বৃদ্ধকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালাগাল করেছেন এবং নিজের হাতে থাকা ব্যাগ ছুড়ে মেরে বৃদ্ধ পথচারীকে মারধর ও লাঞ্ছিত করেছেন এই তরুণী।
এ ঘটনার ভিডিও নিজেই সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন মনিকা কবির। যা ভাইরাল হতেই সমালোচনা ও বিতর্ক শুরু হয় দেশজুড়ে। এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার (১২ মার্চ) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই কথিত রুশ-বাংলা মডেলের বিরুদ্ধে মামলা করেন ঢাকা জেলা দক্ষিণ ছাত্র অধিকার পরিষদের সভাপতি সাজ্জাদ আল ইসলাম। আদালত মামলাটি আমলে নিয়ে অভিযুক্ত মনিকা কবিরকে হাজির হওয়ার জন্য সমন বা গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রক্রিয়া শুরু করেছেন।
জানা গেছে, মনিকা কবিরের প্রকৃত নাম মারিয়া ভ্যালিরিয়েভনা, পরিবার ডাকে ‘মনিশকা’ নামে। তার জন্ম রাশিয়ায় এবং বেড়ে ওঠা মস্তোকোতে। মা রুশ নাগরিক ম্যারিয়া গোজেন এবং বাবা একজন ভারতীয় চামড়া ব্যবসায়ী। বাবার ব্যবসা সূত্রে ২০১২ সালে প্রথম বাংলাদেশে আসা মনিকার খোলামেলা পোশাক ও যত্রতত্র চলাফেরা নিয়ে অনেক আগে থেকেই বিতর্ক ছিল নেটিজেনদের মধ্যে। সেই বিতর্ক সম্প্রতি অনাকাঙ্ক্ষিত কয়েকটি ঘটনার পর নতুন করে সমালোচনার সৃষ্টি করেছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories