রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী নীলফামারীর ডিমলার সীমান্তবর্তী ১১ দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন ৫১ বিজিবি অধিনায়ক রাজবাড়ীতে গুলি করে ১৩ মামলার আসামি পিয়ারুলকে হত্যা লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ শিকার ৩৪ জেলে আটক, ২ মণ ইলিশ জব্দ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা শারদীয় দুর্গোৎসব ২০২৬ এর মহাসপ্তমী পূঁজা আজ সৌদি আরবকে অনেক সাহায্য করছে ইসরায়েল: ট্রাম্প কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, ৪ জনের মৃত্যু,আশংকাজনক অবস্থায় ২ জন উদ্ধার বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী

মারা গেলেন প্রখ্যাত অভিনেতা অসীম

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ৩৬ বার
মারা গেলেন প্রখ্যাত অভিনেতা অসীম

শোবিজ ইন্ডাস্ট্রির জন্য আরও একটি দুঃসংবাদ। পাকিস্তানি শোবিজ ইন্ডাস্ট্রির প্রখ্যাত অভিনেতা অসীম বুখারি মারা গেছেন। বুধবার (১১ মার্চ) রাতে কোমায় চলে যান এবং পরে মৃত্যু হয় তার। বৃহস্পতিবার (১২ মার্চ) পারিবারিক সূত্র নিশ্চিত করে বিষয়টি। আর মৃত্যুকালে ৭৬ বছর বয়স হয়েছিল এ ললিউড অভিনেতার।
সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, টেলিভিশন, মঞ্চ ও চলচ্চিত্রে কাজের জন্য পরিচিত এই অভিনেতা দীর্ঘদিন ধরে কিডনি ও হৃদরোগের সঙ্গে লড়াই করছিলেন। দীর্ঘ অসুস্থতার কারণে গত ১৫ দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন অভিনেতা অসীম।
এদিন আসরের নামাজের পর লাহোরে তার বাসভবনের কাছে জামিয়া মসজিদে নামাজে জানা অনুষ্ঠিত হয়। আর তার মৃত্যুতে শোকের ছায়া নেমেছে শোবিজ ইন্ডাস্ট্রিতে। সহকর্মীরা শোক প্রকাশ করেছেন।
প্রসঙ্গত, টেলিভশন নাটক ও মঞ্চ প্রযোজনা এবং চলচ্চিত্রে অভিনয়ের জন্য স্বীকৃতি অর্জন করেছিলেন অসীম। একইসঙ্গে পাকিস্তানি বিনোদন জগতে একজন প্রতিভাবান ও বহুমুখী অভিনেতা হিসেবে ব্যাপকভাবে বিবেচিত ছিলেন প্রখ্যাত এই অভিনেতা।
অসীম দুই দশকেরও বেশি সময় ধরে ক্যারিয়ারে একটি জনপ্রিয় নাম হয়ে উঠেছিলেন। কমেডি থেকে শুরু করে সংবেদনশীল সব গল্পে দুর্দান্ত ছিলেন। ‘আইনক ওয়ালা জিন’, ‘জানজাল পুরা’, ‘পাল ভর ম্যায়’, ‘ঘান্টি’, ‘জর্দ দোপের’ ও ‘শেহর-এ-মুরাদ’র মতো ক্লাসিক নাটকে অভিনয় করেছেন এ প্রবীণ অভিনেতা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories