রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী নীলফামারীর ডিমলার সীমান্তবর্তী ১১ দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন ৫১ বিজিবি অধিনায়ক রাজবাড়ীতে গুলি করে ১৩ মামলার আসামি পিয়ারুলকে হত্যা লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ শিকার ৩৪ জেলে আটক, ২ মণ ইলিশ জব্দ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা শারদীয় দুর্গোৎসব ২০২৬ এর মহাসপ্তমী পূঁজা আজ সৌদি আরবকে অনেক সাহায্য করছে ইসরায়েল: ট্রাম্প কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, ৪ জনের মৃত্যু,আশংকাজনক অবস্থায় ২ জন উদ্ধার বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী

গ্যাংস্টার লুকে দেখা মিললো শাকিব খানের

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৩৮ বার

ঈদকে সামনবে রেখে মুক্তি পেতে যাচ্ছে শাকিব খানের সিনেমা ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’। টিজার প্রকাশ নিয়ে কয়েকদিন ধরে অনিশ্চয়তা থাকলেও অবশেষে সেই অপেক্ষার অবসান হয়েছে। সিনেমাটির টিজার বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরের নিজের ফেসবুক পেজে শেয়ার করেছেন শাকিব খান নিজেই।
১ মিনিট ২৯ সেকেন্ডের এই টিজারের শুরুতেই দেখা যায় ঢাকার অন্ধকার অপরাধ জগতের কিছু দৃশ্য। এরপরই গ্যাংস্টার লুকে হাজির হন ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান। লম্বা চুল, চোখে সানগ্লাস অ্যাকশন মুডে একের পর এক গুলিতে প্রতিপক্ষকে ধরাশায়ী করতে দেখা যায় তাকে। টিজারে গুলির শব্দ আর উত্তেজনাপূর্ণ দৃশ্য যেন একের পর এক চমক তৈরি করেছে।
তবে টিজারে শাকিবের আরেকটি ভিন্ন লুকও দেখা গেছে। সেখানে ছোট চুলে একেবারেই অন্যরকম উপস্থিতি তার। এটি কি চরিত্রের অতীত গল্প, নাকি দ্বৈত চরিত্র এ বিষয়ে এখনো কিছু স্পষ্ট করেননি নির্মাতা। টিজারে আরও দেখা গেছে আলোচিত ভারতীয় অভিনেতা দিব্যেন্দু ভট্টাচার্যকে। পাশাপাশি শাকিব খানের দুই নায়িকা তাসনিয়া ফারিণ ও জ্যোতির্ময়ী কুণ্ডু–রও ঝলক রয়েছে।
টিজারের শেষ মুহূর্তে শোনা যায় শাকিব খানের শক্তিশালী সংলাপ, “আমার সঙ্গে যে ধান্ধা করবে, তার জন্য মিষ্টি। আর আমার শত্রুর সঙ্গে যে ধান্ধা করবে, তার জন্য বুলেটের বৃষ্টি।” অভিনেতা টিজারটি শেয়ার করে ক্যাপশনে এই সংলাপ জুড়ে দিয়েছেন। সিনেমাটি শাকিবের সঙ্গে আরও দেখা যাবে রাশেদ মামুন অপু, ইন্তেখাব দিনার, ডা. এজাজ এবং শরীফ সিরাজসহ আরও অনেক শিল্পীকে।
বাংলাদেশের বিভিন্ন স্থানের পাশাপাশি ভারতের একাধিক লোকেশন এবং শ্রীলঙ্কাতেও হয়েছে সিনেমাটিরে শুটিং। সব মিলিয়ে অ্যাকশন, রহস্য আর গ্যাংস্টার গল্পে ভরপুর এই সিনেমা ঈদে দর্শকদের জন্য বড় আকর্ষণ হয়ে উঠতে পারে বলে মনে করছেন নির্মাতারা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories