রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী নীলফামারীর ডিমলার সীমান্তবর্তী ১১ দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন ৫১ বিজিবি অধিনায়ক রাজবাড়ীতে গুলি করে ১৩ মামলার আসামি পিয়ারুলকে হত্যা লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ শিকার ৩৪ জেলে আটক, ২ মণ ইলিশ জব্দ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা শারদীয় দুর্গোৎসব ২০২৬ এর মহাসপ্তমী পূঁজা আজ সৌদি আরবকে অনেক সাহায্য করছে ইসরায়েল: ট্রাম্প কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, ৪ জনের মৃত্যু,আশংকাজনক অবস্থায় ২ জন উদ্ধার বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী

রাজধানীতে পথচারীকে মারধর করলেন বিদেশি মডেল, ভিডিও ভাইরাল

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ৪০ বার
রাজধানীতে পথচারীকে মারধর করলেন বিদেশি মডেল, ভিডিও ভাইরাল

রাজধানী ঢাকার ব্যস্ততম সড়কে এক পথচারীকে মারধরের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার ঘটনায় ব্যাপক সমালোচনা ও বিতর্ক সৃষ্টি হয়েছে। ভাইরাল ভিডিওতে দেখা গেছে―এক নারী সড়কের মাঝখানে একজন পথচারীকে আঘাত করছেন বারবার। পরে জানা যায়, ওই নারী রাশিয়ান বংশোদ্ভূত বাংলাদেশি মডেল মনিকা কবির।
রাজধানীর গুলশান এভিনিউ এলাকায় ঘটেছে ঘটনাটি। ভিডিওতে দেখা যায়, ব্যস্ততম সড়কে ট্রাফিক সিগন্যালে অসংখ্য গাড়ি আটকে আছে। এ সময় একজন পথচারী কাঁধে ব্যাগ নিয়ে রাস্তা পার হতে যাচ্ছিলেন। ঠিক তখনই মনিকার কনুইয়ে ওই পথচারীর ব্যাগে কিছুটা ধাক্কা লাগে বলে ধারণা করা হয়।
এরপরই ক্ষিপ্ত হয়ে যান মনিকা। তিনি সঙ্গে সঙ্গে হাত বাড়িয়ে পথচারীকে ধাক্কা দিতে থাকেন। এভাবে কয়েকবার ধাক্কা দেন এবং হাতে থাকা ব্যাগ দিয়ে আঘাত করতে থাকেন। ভিডিওতে আরও দেখা গেছে, টানা কিছুক্ষণ পথচারীকে মারধর করেন ওই তরুণী। আশপাশে অনেক মানুষ থাকার পরও কাউকে কোনো হস্তক্ষেপ করতে দেখা যায়নি। পথচারী শুধু অসহায় দৃষ্টিতে দেখছিলেন এবং নিজেকে মারধর থেকে ফেরানোর চেষ্টা করছিলেন।
এদিকে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ব্যাপক সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। নেটিজেনদের একাংশ বলছেন, এভাবে একজন পথচারীকে মারধর করা মোটেও ঠিক হয়নি। আবার কেউ কেউ বলছেন, ওই পথচারী নাকি মনিকার প্রতি অশোভন ইঙ্গিত করেছিলেন―যদিও এ ব্যাপারে নিশ্চিত কোনো কিছু জানা যায়নি।
এছাড়া ভিডিওর শেষ দিকে দেখা যায়, পথচারীকে মারধরের পর ভিডিও ধারণকারী ব্যক্তির দিকে তাকিয়ে ‘ফ্লাইং কিস’ ছুড়ে দেন মনিকা।
প্রসঙ্গত, মনিকাকে মূলধারার কোনো কাজে মডেলিংয়ে সেভাবে সক্রিয় দেখা যায় না। তবে বিভিন্ন সময় ইউটিউব সাক্ষাৎকার ও অনলাইন ভিডিওতে হাজির হয়ে নানা ধরনের বক্তব্য ও কর্মকাণ্ড নিয়ে আলোচনায় এসেছেন। এবার রাজধানীর ব্যস্ততম সড়কে পথচারীকে মারধর করে নতুন করে আলোচনা-সমালোচনার সৃষ্টি করলেন তিনি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories